বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

কাবুলে মহররম অনুষ্ঠানে ভয়াবহ হামলা; নিহত ১৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

In this Sunday, Oct. 9, 2016. photo, an Afghan man sweeps blood after Shiite Muslim men beat themselves with knives attached to chains during a procession to mark Ashoura in Kabul, Afghanistan, Afghanistan’s Shiite population is preparing to mark the martyrdom of the Prophet Mohammad’s grandson with candlelight vigils and mass flagellations despite warnings from authorities of possible attacks following a suicide bombing on a street protest in July that killed at least 80 people. (AP Photo/Rahmat Gul)

আওয়ার ইসলাম: কাবুলে একটি মসজিদে বন্দুকধারীর হামলা ১৪ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছে ৫০ জনেরও বেশি মানুষ। মহরমের শুরুতেই মসজিদের মধ্যে এ হামলা চালাল একদল বন্দুকধারী।

হামলার পর পুলিশের অভিযানে ৩ বন্দুকধারীও নিহত হয় বলে জানিয়েছে জিও নিউজ।

মঙ্গলবার রাতে এ ঘটনাটি ঘটেছে আফগানিস্তানের রাজধানী শহর কাবুলের এক মসজিদে। তিনজন বন্দুকধারীর হামলায় অংশ নেয় বলে জানা গেছে। তবে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে।

মহরমের কারণে বেশ জনসমাগম হয়েছিল ওই মসজিদে। সেই কারণে এই দিনটিকেই বেছে নিয়েছিল হামলাকারীরা। স্থানীয়দের মতে, মসজিদের ভিতরে দু’টি বিস্ফোরণ ঘটায় হামলাকারীরা।

দীর্ঘ দুই ঘণ্টার অভিযানের পরেও বন্দুকধারীদের কবল থেকে মুক্ত করা যায়নি কাবুলের মসজিদ। এখনও পর্যন্ত কোনও গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। শেষ পাওয়া খবরে অভিযান শেষ করেছে কাবুল পুলিশ। নিহত হয়েছে তিন বন্দুকধারী।

ওই তিনজনের পরিচ্য় এবং অন্যান্য বিষয় নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।

-জিওনিউজ টিভি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ