বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কাশ্মীরে আধা সামরিক বাহিনীর বহরে হামলা; আহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kashmir24আওয়ার ইসলাম: ভারতের জম্মু কাশ্মীর রাজ্যের শোপিয়ান এলাকায় আধা সামরিক বাহিনীর সদস্যদের বহনকারী একটি গাড়িবহরে হামলা হয়েছে। এতে বাহিনীর এক সদস্য ও সাত বেসামরিক নাগরিক আহত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শোপিয়ান শহরে আধা সামরিক বাহিনীর বহর লক্ষ্য করে গ্রেনেড ছুড়ে সন্ত্রাসীরা। তবে গ্রেনেড লক্ষ্যচ্যুত হয়ে রাস্তায় পড়ে। এতে আহত হয় আটজন।

গতকাল সোমবার কাশ্মীরের পাম্পোরে একটি সরকারি ভবনে ঢুকে পড়ে কয়েকজন। এরপর নিরাপত্তা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়। আজ মঙ্গলবার দ্বিতীয় দিনের মতো বন্দুকধারীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর গোলাগুলি হয়। এর মধ্যেই শোপিয়ানে হামলা হলো।

সূত্র: এনটিভি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ