বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হেলমান্দ প্রদেশে ঢুকে পড়েছে তালেবান; সংঘর্ষ চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afganআওয়ার ইসলাম: বড় ধরনের অভিযান চালিয়ে আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় হেলমান্দ প্রদেশের রাজধানীতে ঢুকে পড়েছে তালেবান। আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাদিক সাদিক জানিয়েছেন, তালেবান যোদ্ধারা আজ (সোমবার) লস্কারগাহ শহরে কয়েকটি নিরাপত্তা চৌকিতে হামলা চালিয়েছে। তিনি বলেন, আফগান নিরাপত্তা বাহিনী খুব শিগগির তালেবানের বিরুদ্ধে অভিযান চালাবে এবং তাদের সেখান থেকে হটিয়ে দেবে।

এদিকে, গেরিলারা শহরের অভিমুখে অগ্রসর হচ্ছে বলে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ দাবি করেছেন। হেলমান্দের প্রাদেশিক পরিষদের উপ-পরিচালক আব্দুল মাজিদ আখোজাদে বলেছেন, গেরিলারা প্রতিরক্ষা নিরাপত্তা বলয় ভেঙে শহরে প্রবেশ করতে সক্ষম হয়।

সম্প্রতি তালেবান গেরিলারা হেলমান্দে হামলা জোরদার করেছে এবং গতকাল (রোববার) প্রাদেশিক রাজধানী লস্কারগাহের কাছে অবস্থিত নাওয়া জেলাটি দখলে নেয়। এছাড়া, গোলযোগপূর্ণ ওই শহরে একটি গাড়ি বোমা বিস্ফোরণ ঘটলে এক ডজনের বেশি ব্যক্তি নিহত হয়। হামলায় নিহতদের মধ্যে ১০ জন পুলিশ কর্মকর্তা এবং বাকিরা বেসামরিক ব্যক্তি বলে পুলিশ জানিয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ