বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

টাইম ম্যাগাজিনের প্রচ্ছদে কুরআনের আয়াত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

time_magazineআওয়ার ইসলাম: বিখ্যাত টাইম ম্যাগাজিনের অক্টোবর মাসের সর্বশেষ সংখ্যার প্রচ্ছদে পবিত্র কুরআনের একটি আয়াত উদ্ধৃত করা হয়েছে। ওই আয়াতে বলা হয়েছে, ‘যে একজন মানুষের জীবন বাঁচাল সে সমগ্র মানবজাতিকে বাঁচাল।’ সিরিয়ার হোয়াইট হেলমাট নামক স্বেচ্ছাসেবী সংস্থার জন্য নিবেদিত এক রিপোর্টে এ আয়াত উদ্ধৃত করা হয়। -ডেইলি সাবাহ

এই স্বেচ্ছাসেবীরা সিরিয়ার হাজার হাজার অসামরিক লোকজনের জীবন রক্ষা করেছে। বেসামরিক প্রতিরক্ষা বাহিনী হোয়াইট হেলমেট কর্মীরা বোমা হামলায় বিধ্বস্ত ভবনগুলো থেকে হাজার হাজার মানুষকে উদ্ধার করেছে। গ্রুপটি রাইট লিভলিহুড অ্যাওয়ার্ড পেয়েছে সেপ্টেম্বরে। টাইম ম্যাগাজিন গ্রুপটির সেবার কাহিনী তুলে ধরেছে এই রিপোর্টে।

এই অ্যাওয়ার্ড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ওলে ভন উয়েক্সকুল বলেন, ‘বাসভবনে বোমাবর্ষণের পর তারা ছুটে এসে ধ্বংসস্তূপের ভেতর থেকে লোকদের উদ্ধার করে।’ তিনি আরো বলেন, ‘সিরিয়ানদের অনেকে আশাবাদী যে, শান্তিচুক্তি স্বাক্ষরের পর দেশটির ধ্বংসস্তূপের ওপর পুনর্গঠনে যারা সাহায্য করবে হোয়াইট হেলমেট হবে তাদের অন্যতম।’

সূরা আল মায়েদার ৩২ নম্বর আয়াতটি হচ্ছে হোয়াইট হেলমেটের মূল বিশ্বাস। আদম আ:-এর ছেলে কাবিলের হাতে তার ভাই হাবিলের হত্যার প্রসঙ্গে আয়াতটি অবতীর্ণ হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ