বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘হজবাবা’র আস্তানা সিলগালা; পালিয়েছে ভণ্ড পীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dohar_hajjআওয়ার ইসলাম: দোহারের হজ বাবার আস্তানা সিলগালা করে দেয়া হয়েছে। পালিয়ে গেছে ভণ্ড পীর ডা. মতিউর রহমান।

হজ পালন করতে লাখ টাকা খরচ করে মক্কা-মদিনায় যেতে হবে না, ঢাকার দোহারেই সেরে নিতে পারেন হজব্রত! এমন মিথ্যা প্রচারণা আর ভণ্ডামি চালিয়ে আসছিলেন তিনি। এই ভণ্ড পীরের কর্মকাণ্ড নিয়ে গতকাল একটি টিভি চ্যানেলে প্রতিবেদন প্রচারের পর হজবাবা মতিউর রহমানের আস্তানায় অভিযান পরিচালনা করে স্থানীয় প্রশাসন। অভিযানে সেই আস্তানা সিলগালা করে দেওয়া হয়েছে। এ সময় উত্তেজিত জনতা সেখানে ভাঙচুরও চালায়। তবে টেলিভিশনে অপকর্ম নিয়ে প্রতিবেদন প্রচারের খবর পেয়েই পালিয়েছে মতিউর রহমান মতি ওরফে হজবাবা।

জানা গেছে, গতকাল রাত ১০টায় দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আল-আমীন ও দোহার থানার ওসি সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল লটাখোলা এলাকায় ভণ্ডপীর মতিউর রহমানের আস্তানায় অভিযান শুরু করে। এ সময় তাকে পাননি অভিযান পরিচালনাকারীরা।

এফএফ

আরও পড়ুন :

শুধু মক্কায় নয় এখন হজ হচ্ছে বাংলাদেশে!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ