মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

কমিশনের মেয়াদ বাড়ল ৩ মাস; চেয়ারম্যান আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qaumi5রোকন রাইয়ান: কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ২০১২ সালের ১৫ এপ্রিল গঠিত ১৭ সদস্যের কমিটির মেয়াদ বাড়ানো হয়েছে। ১৭ সদস্যের এই কমিটির চেয়ারম্যান হাটহাজারী মাদরাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের আমীর আল্লামা শাহ আহমদ শফীকে। ৯ অক্টোবর এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

কমিশনে মাওলনা ফরীদ উদ্দীন মাসউদ কো চেয়ারম্যান এবং মুফতি রুহুল আমিন সদস্য সচিব।

এর আগে গত ২৭ সেপ্টেম্বর এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ৯ সদস্যের কমিটি গঠন করেছিল। ওই প্রজ্ঞাপন প্রকাশের পর বেফাকসহ আলেম ওলামাদের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা যায়। এ কারণে নতুন করে স্বীকৃতির উদ্যোগটিকে এগিয়ে নিতে ১৭ সদস্যের আগের কমিটিকে সচল করে বাড়ানো হলো মেয়াদ।

শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক গঠিত এ কমিটি ‘বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা কর্তৃপক্ষ আইন ২০১৩’ যাচাই বাছাই ও সময়োপযোগী করে মন্ত্রণালয়ে পেশ করবে।’ কমিটি আগামী ৯ জানুয়ারি ২০১৭ পর্যন্ত কার্যকর থাকবে।

১৭ সদস্যের কমিটিতে যারা আছেন

১. চেয়ারম্যান, আল্লামা শাহ আহমদ শফী, মহা পরিচালক, দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা।
২. কো-চেয়ারম্যান, মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ, প্রিন্সিপাল জামিয়া ইকরা বাংলাদেশ।
৩. সদস্য, মাওলানা সুলতান যওক নদভী, পরিচালক দারুল মাআরিফ, চট্টগ্রাম।
৪. সদস্য, আল্লামা আবদুল হালিম বোখারী, মুহতামিম পটিয়া মাদরাসা, চট্টগ্রাম।
৫. সদস্য, আল্লামা আশরাফ আলী, প্রিন্সিপাল জামিয়া শরইয়্যাহ মালিবাগ।
৬. সদস্য, মাওলনা আনোয়ার শাহ, মুহতামিম জামিয়া ইমদাদিয়া কিশোরগঞ্জ।
৭. সদস্য, মাওলানা আবদুল জব্বার, মহাসচিব, বেফাক।
৮. সদস্য, মাওলানা আবদুল বাসেত বরকতপুরী, মুহতামিম, জামিয়া হোসাইনিয়া সিলেট
৯. সদস্য, মাওলানা আবদুল মালেক, আমিনুততালিম, মারকাযুদ দাওয়াহ ঢাকা।
১০. সদস্য, মাওলানা আবদুল কুদ্দুস, মুহতামিম ফরিদাবাদ মাদরাসা।
১১. সদস্য, মুফতি মাহফুজুল হক, প্রিন্সিপাল জামিয়া রাহমানিয়া ঢাকা।
১২. সদস্য, মুফতি এনামুল হক, সিনিয়র মুহাদ্দিস, বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টার।
১৩. সদস্য, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, মুহতামিম মাদরাসা নূরে মদিনা হবিগঞ্জ।
১৪. সদস্য, মুফতি হিফজুর রহমান, জামিয়া রাহমানিয়া আলী এন্ড নূর রিয়েল এস্টেট ঢাকা।
১৫. সদস্য, মাওলানা আবদুল হক হক্কানী, নায়েবে মুহতামিম জামিল মাদরাসা বগুড়া।
১৬. সদস্য, মাওলানা মুশতাক আহমদ, মুহতামিম জামিয়া দারুল উলুম খুলনা।
১৭. সদস্য সচিব, মুফতি রুহুল আমিন, মুহতামিম গহরডাঙ্গা মাদরাসা।

উল্লেখ্য, কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দীর্ঘ দিন ধরেই মাদরাসার ছাত্র উস্তাদদের প্রাণের দাবিতে পরিণত হয়েছে। বিগত বিএনপি জোট সরকারের আমলে এ ব্যাপারে সর্ব প্রথম সরব আলোচনা ও আন্দোলন শুরু হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পরপরই কওমি মাদরাসা শিক্ষার স্বীকৃতি দেয়ার ব্যাপারে উদ্যোগ নেয়। তবে এ বিষয়ে নানা জটিলতায় উদ্যোগটি থেমে যায়। সম্প্রতি প্রধানমন্ত্রীর একটি অনুষ্ঠানে কওমি সনদের স্বীকৃতি দেয়ার কথা বললে স্বীকৃতির প্রক্রিয়া আবারো সচল হতে থাকে।

প্রজ্ঞাপনটি ডাউনলোড করতে ক্লিক করুন।
প্রজ্ঞাপন

আরো পড়ুন: স্বীকৃতি বিষয়ে আলেমদের সমন্বয়ে আসতে হবে
সামগ্রিক উন্নয়নে বাংলাদেশ এগিয়ে গেছে অনেক দূর
প্রয়োজনে বেফাক স্বীকৃতি কার্যক্রমে নেতৃত্ব দেবে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ