বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

র‍্যাবের জঙ্গি বিরোধী অভিযানে নিহত ৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rab_gajipurআওয়ার ইসলাম: গাজীপুর ও টাঙ্গাইলে র‌্যাবের পৃথক অভিযানে সন্দেহভাজন ৪ জঙ্গি নিহত হয়েছে। শনিবার সকালে র‌্যাব ও জঙ্গিদের গোলাগুলিতে এই ৪ জঙ্গি মারা যায় বলে জানা গেছে। তবে তাদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

শনিবার সকাল থেকে গাজীপুরের হারিনাল এলাকার একটি একতলা ভবন ঘিরে রাখেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরপর র‌্যাবের অভিযানে সেখানে দুই জন নিহত হয়।

র‌্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমুদ খান এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

অপরদিকে, টাঙ্গাইলের মির্জামাঠ এলাকার একটি বাড়িতে র‌্যাবের অভিযানে দুই জঙ্গি নিহত হয়।

বর্তমানে এই বাড়িটি ঘিরে রেখেছে পুলিশ। টাঙ্গাইল জেলা পুলিশ সুপার  ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে আছেন।

এছাড়া, গাজীপুরের হারিনাল থেকে ৩ কিলোমিটার দূরে গাজীপুর সিটি কর্পোরেশনের নোয়ারগাও পাতারফেক এলাকার আরেকটি বাড়িতেও জঙ্গি সন্দেহে অভিযান চালাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ