বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

পাক-ভারতের উচিত উভয়কে সংযত থাকা: প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Hasina2 (1)আওয়ার ইসলাম: কাশ্মির ইস্যুতে উত্তেজিত পরমাণু শক্তিধর প্রতিবেশী দুই দেশ ভারত-পাকিস্তানকে সংযত আচরণ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী ভাষণে তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত ও পাকিস্তান দুই দেশকেই আমরা আহ্বান করব যে, তারা যেন সংযত আচরণ করেন। কোনো উত্তেজনা যেন সৃষ্টি না হয়, যাতে দক্ষিণ এশিয়ার মানুষগুলো কোনো রকম কষ্টে না পড়ে। সেটাই আমরা চাই।’

ভারত-পাকিস্তান উভয় দেশকে সংযত আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, যে কোনো দেশই হোক, কোনো দেশে সংঘাত হলে তার জন্য আমরা বাংলাদেশও ক্ষতিগ্রস্ত হবো।

গত ১৮ সেপ্টেম্বর ভারতশাসিত কাশ্মিরের উরি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় ভারতীয় ১৯ সেনা নিহতের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এছাড়া গত ২৯ সেপ্টেম্বর নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তানের সীমানায় ঢুকে জঙ্গি আস্তানায় অভিযান চালানোর দাবি করে ভারতীয় সেনাবাহিনী। এরপর থেকে কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে কয়েক দফা গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে।

এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ (বৃহস্পতিবার) জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দুই দেশকেই সংযত আচরণ করার আহ্বান জানান।

এছাড়া প্রধানমন্ত্রী জাতীয় সংসদে খাদিজার ওপর হামলা প্রসঙ্গে বলেন, মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে এটা অত্যন্ত দুঃখজনক। যেমন আমরা দেখলাম সিলেটে একটি মেয়েকে কীভাবে কোপানো হলো। আমার অবাক লাগে যখন এই ছবিটা দেখি, মানুষ দাঁড়িয়ে আছে, দেখছে, ভিডিও তুলছে কিন্তু মেয়েটাকে বাঁচাতে কেউ গেল না। কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল, কেন কেউ সেখানে গেল না- সেটাই আমার প্রশ্ন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ