বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

‘সার্জিক্যাল স্ট্রাইক’-এর বর্ণনা দিল কাশ্মীরিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

surgicalআওয়ার ইসলাম: পাকিস্তান স্বীকার করতে না চাইলেও পাকিস্তান নিয়ন্ত্রণাধীন কাশ্মীরের বাসিন্দারা সার্জিক্যাল স্ট্রাইকের পূর্নাঙ্গ বিবরণ দিয়েছেন। তাদের দাবি, অল্প সময়ের মধ্যে এই রকম ঝড়ো অপারেশনের জন্য মোটেও প্রস্তুত ছিল না জঙ্গি গোষ্ঠীগুলো। খবর এবিপি আনন্দের।

তাই প্রথমেই তারা ছত্রভঙ্গ হয়ে পড়ে। ২৮ তারিখ গভীর রাতে ৪ ঘণ্টা ব্যাপী সার্জিক্যাল স্ট্রাইক চলার সময় দুই পক্ষের গোলাগুলি চললেও একের পর এক জঙ্গি আস্তানা গুঁড়িয়ে দেয় ভারতীয় সেনাবাহিনী।

নিয়ন্ত্রণ রেখার (এলওসি) কাছে যারা বসবাস করেন, তাদের অনেকেই দেখেছেন এই ‘সার্জিক্যাল স্ট্রাইক’ নামের অভিযানের খণ্ডাংশ। তাদের দেওয়া তথ্য মতে, অভিযানে নিহত জঙ্গিদের দেহ ট্রাকে করে নিয়ে যায় পাকিস্তানিরা। ২৯ সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই হামলায় নিহত হওয়া জঙ্গিদেরকে খুব গোপনে কবর দেওয়া হয়।

কাশ্মীরের দুজন প্রত্যক্ষদর্শী বর্ণনা অনুযায়ী, প্রচণ্ড বিস্ফোরণ আর গুলির শব্দে স্থানীয় বাসিন্দারা রাতে বেরোননি। অল্প সময়ের জন্য হলেও দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবর্ষণ হয়। ফলে ভারতীয় সেনাদের দেখতে পাননি তারা। তবে সকাল বেলা তারা জঙ্গিদের কাছ থেকে জানতে পারেন, তাদের ওপর হামলা চালানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ