বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আবার ভারতীয় সেনাঘাঁটিতে হামলা; নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

kasmir-borderআওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরের বারামুলা জেলার একটি সেনা ক্যাম্পে ‘সন্ত্রাসী হামলা’ হয়েছে। সেখানে এ পর্যন্ত একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেনা ক্যাম্পটি রাজধানী শ্রীনগরের ৫০ কিলোমিটার উত্তরে পুরনো বারামুলা শহরে অবস্থিত।

জানা গেছে, সন্ত্রাসীরা রাত সাড়ে ১০টার দিকে ৪৬ রাষ্ট্রীয় রাইফেলসের ক্যাম্পে হামলা চালায়। প্রথমে তারা গ্রেনেডের বিস্ফোরণ ঘটায় এবং পরে বন্দুকের গুলি শুরু করে। এর পরপরই নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের গোলাগুলি শুরু হয় এবং প্রাথমিকভাবে সীমান্ত রক্ষী বাহিনীর দুই জওয়ান আহত হয়।

উরির সেনা ঘাঁটিতে হামলার পর দু’দেশের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এরমধ্যেই আজ এই হামলা হলো।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ