মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ।। ৭ আশ্বিন ১৪৩৩ ।। ১১ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
হুতি হামলা ঠেকাতে সৌদি আরবকে সহযোগিতা করবে যুক্তরাজ্য ইয়েমেনের বন্দরশহর মোখায় সৌদি বিমান হামলা, নিহত ৬ জ্বালানি তেলের দাম বাড়তেই বাসভাড়া সমন্বয়ের উদ্যোগ নিয়েছে বিআরটিএ জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ব্যর্থতার প্রতিফলন: ইসলামী আন্দোলন ঢাকায় তীব্র বজ্রপাতসহ ভারী বৃষ্টির আভাস, জলাবদ্ধতার শঙ্কা অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জমিয়তের মুসল্লিদের স্বস্তির জন্য যে বিশেষ ব্যবস্থায় শীতল রাখা হয় মসজিদে নববী  জনস্বাস্থ্য রক্ষায় পরিবেশ সুরক্ষার বিকল্প নেই: পরিবেশমন্ত্রী জ্বালানি তেলের দাম বাড়ানোয় ইসলামী যুব আন্দোলনের প্রতিবাদ বাস ভাড়া বাড়ছে, কোন রুটে কত?

আগামীকাল সকাল ৯ টায় চট্টগ্রামে বেফাকের জরুরি বৈঠক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sikriআওয়ার ইসলাম : কওমী মাদরাসার শিক্ষা ব্যবস্থার স্বীকৃতি বাস্তবায়নের লক্ষে ৯ সদস্যের একটি কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি করা নিয়ে আগামীকাল সকাল ৯ টায় চট্টগ্রামে দারুল উলূম হাটাহাজারী মাদ্রাসা মহাপরিচালকের কার্যালয়ে  জরুরি বৈঠকে বসতে যাচ্ছে বেফাক।

আওয়ার ইসলামের পক্ষ থেকে যোগাযোগ করা হলে এ কথা জানান বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সহ সভাপাতি শাইখুল হাদিস আল্লামা আশরাফ আলী। বেফাকের সভাপতি বয়সভারে অসুস্থ হওয়ার কারণে ঢাকা আসা তার পক্ষে কষ্টকর হওয়ায় তার কাছেই সবাই যাচ্ছেন বলে জানান তিনি।

জানা গেছে, আজ সকালে বেফাকের একটি বৈঠক হয়েছে। সেই বৈঠকে আগামীকাল সকাল ৯ টায় চট্টগ্রামে বেফাক সভাপতির উপস্থিতিতে দ্বিতীয় বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। সেই বৈঠকটির পরই বেফাক এ ব্যাপারে অবস্থান পরিস্কার করবে।

কওমি মাদরাসার স্বীকৃতি নিয়ে নানা পক্ষের তর্ক বিতর্কের মধ্যে ৯ সদস্যের কমিটি গঠন করে গতকাল ২৭ সেপ্টেম্বর মঙ্গলবার একটি প্রজ্ঞাপন প্রকাশ করা হয় শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েব সাইটে। শিক্ষা মন্ত্রণালয়ের মাদরাসা অনুবিভাগ এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে বলে উল্লেখ করা হয় প্রজ্ঞাপনে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ