মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

কাশ্মিরিদের জন্য বিশ্বমঞ্চে আওয়াজ উঠাতে বলল চিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chin-pak আওয়ার ইসলাম: জম্মু-কাম্মির ইস্যুতে চিন পাকিস্তানের পাশে থাকার কথা জানিয়েছে। এজন্য বিশ্ব মঞ্চেও আওয়াজ উঠানোর কথা জানান দেশটির প্রধানমন্ত্রী লি কেকিয়াং। বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের সঙ্গে দ্বিপাক্ষীয় এক বৈঠকে তিনি এসব কথা বলেন। খবর দৈনিক পাকিস্তান উর্দূর।

জিও নিউজ সূত্র জানায়, বৈঠকে নওয়াজ শরীফ জম্মু-কাশ্মিরে ভারতীয়দের অত্যাচারের বিষয়ে সচেতন হওয়ার কথা জানালে চিনা প্রধানমন্ত্রী লি কেকিয়াং বলেন, কাশ্মীর বিষয়ে আমরা খবর রাখছি। এ বিষয়ে পাকিস্তানকে আমরা পূর্ণ সহযোগিতা করবো। বিশ্ব মঞ্চেও এর জন্য আওয়াজ উঠাবো। আমরা পাকিস্তান-ভারতের উত্তেজনা বাড়াতে চাই না, তবে কাশ্মির বিষয়ে পাকিস্তান তাদের কথা সবাইকে বুঝাতে সক্ষম হবে- এই আশা রাখি।

তিনি আরও বলেন, পাকিস্তান সন্ত্রাসবাদের দ্বারা প্রভাবিত। তবে সেখান থেকে বেরিয়ে আসতে পাকিস্তান চেষ্টা করছে। আমরা তাদের সহযোগিতা করবো। চীন-পাকিস্তান সম্পর্ক আরও উন্নত হবে। এ সম্পর্ক ভাঙার নয়।

বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক এবং আন্তর্জাতিক নানা বিষয়ে আলোচনা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ