মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

ইরাকে রাসায়নিক হামলা চালিয়েছে আইএস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-is-copyআওয়ার ইসলাম : আইএস ইরাকের উত্তরাঞ্চলের একটি বিমান ঘাঁটিতে রাসায়নিক হামলা চালিয়েছে বলে মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলেছেন, আইএস নিয়ন্ত্রিত মসুল শহরের দক্ষিণে অবস্থিত বিমান ঘাঁটি কাইয়াররা লক্ষ্য করে রাসায়নিক পদার্থবাহী একটি শেল নিক্ষেপ করা হয়েছে।

ইরাকি ও মার্কিন সেনারা যৌথভাবে ওই বিমান ঘাঁটি পরিচালনা করছে। রাসায়নিক পদার্থবাহী শেলটি রকেট অথবা কামানের গোলা বলে সিএনএনকে জানিয়েছেন মার্কিন সেনা কর্মকর্তারা। একজন কর্মকর্তা জানিয়েছেন, শেলটিতে উপস্থিত রাসায়নিক উপাদান ছিল ‘কম বিশুদ্ধ’ এবং তা ‘অত্যন্ত বাজেভাবে’ শেলটি তৈরিতে ব্যবহৃত হয়েছে। আরেকজন কর্মকর্তা এ ধরনের অস্ত্রকে ‘অকার্যকর’ বলে অভিহিত করেছেন। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের পর্যবেক্ষণের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, “বিমান ঘাঁটিটি লক্ষ্য করে আইএসআইএস শেল নিক্ষেপ করেছে। কারণ তারা কিছুদিন ধরে রাসায়নিক অস্ত্র তৈরি করছে।” তবে এ হামলায় কেউ হতাহত হয়নি।

২০১৪ সালের জুন মাস থেকে ইরাকের দ্বিতীয় বৃহত্তম নগরী মসুল আইএসের দখলে রয়েছে। ওই বছরেরই আগস্ট থেকে দায়েশের বিরুদ্ধে বিমান হামলা চালানোর দাবি করছে মার্কিন সেনাবাহিনী। এই হামলায় আরো কিছু পশ্চিমা দেশ অংশগ্রহণ করছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ