মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩১ ভাদ্র ১৪৩৩ ।। ৪ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৫ সদস্যের কমিটি রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত সমকামী সহিংসতা প্রতিরোধে ৩৭৭ ধারা কার্যকরের দাবি ৬০০ আলেমের ‘নবীজি (সা.)-এর আদর্শ লালন করে বড়দের শ্রদ্ধা, ছোটদের স্নেহ করতে হবে’ ১৫ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে লোডশেডিং, জিএমকে স্ট্যান্ড রিলিজ দলের সাবেক আমিরকে দেখতে হাসপাতালে বিকেএম মহাসচিব ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় ইসলামী আন্দোলনের উদ্বেগ ‘অপরাধমুক্ত সমাজ গঠনে ইমাম-মসজিদের ভূমিকা অপরিসীম’ সম্পত্তি হস্তান্তর আইনে সই না করতে রাষ্ট্রপতির প্রতি জমিয়তের আহ্বান

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের পাশে থাকবে সৌদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak-saudi

আওয়ার ইসলাম: কাশ্মীর ইস্যুতে ভারত পাকিস্তান সম্পর্ক চরম অবনতি হয়েছে। বিরাজ করছে যুদ্ধাবস্থাও। এ মুহূর্তে দুই দেশই শত্রু মিত্র পক্ষের হিসাব কষছেন। এ অবস্থায় সৌদি আরব পাকিস্তানের পাশে থাকার আশ্বাস দিয়েছে।

মঙ্গলবার পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সৌদির প্রিন্স এবং উপ প্রধানমন্ত্রী শাহজাদা মুহাম্মদ বিন নায়েফের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকে পাকিস্তানের সঙ্গে সৌদির সম্পর্ক আরো জোরদার করার কথা বলেছেন প্রিন্স। নওয়াজ শরীফও সৌদির নিরাপত্তায় যে কোনো সহযোগিতার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে অধিকৃত কাশ্মীর নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা হয়েছে। এ সময় নওয়াজ শরীফ কাশ্মীরিদের উপর ভারতীয় সেনারা জুলুম করছে বলে অভিযোগ করেছেন প্রিন্সের কাছে।

নওয়াজ শরীফ বলেছেন, ভারতীয় সেনারা কাশ্মীরকে জেলখানায় পরিণত করেছেন। নওয়াজ শরিফ সৌদি আরবসহ মুসলিম বিশ্বকে কাশ্মীরিদের পক্ষে আওয়াজ উঠানোর অনুরোধও করেন।

বৈঠকে পাক প্রধানন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্ট সরতাজ আজিজ, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জাবের উপস্থিত ছিলেন।

সূত্র: ডেইলি পাকিস্তান


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ