সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

মহারাষ্ট্রে দাঙ্গায় সংকটে মুসলিমরা; জমিয়তের ত্রাণ কার্যক্রমে পুলিশের বাধা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সংগঠনটি রোববার ১ লক্ষ টাকার ত্রাণ পৌঁছাতে ওই এলাকার কাছাকাছি গেলে বাধা দেয় পুলিশ। ত্রাণ কার্যক্রমের তদারকি করছিলেন মহারাষ্ট্র জমিয়তের সভাপতি হাফেজ মাসউদ আহমদ। পুলিশ সুপারিন্টেন্ড আকলেশ কুমার তাকে হুমকি দিয়ে বলেন, ত্রাণ কার্যক্রম না থামালে তার নামে মামলা দায়ের করা হবে।

খবরে বলা হয়েছে, এলাকাটিতে সাম্প্রদায়িক দাঙ্গার পর খাদ্যের চরম অভাব বিরাজ করছে। সেখানকার মুসলিমদের কেনাকাটা থেকে বিরত রাখা হচ্ছে। কোনো রকম অভিযোগ ছাড়াই গ্রেফতার করা হচ্ছে মুসলিমদের। এ পরিস্থিতি থেকে বাঁচতে অনেক মুসলিম পরিবার এলাকা থেকে পালাতে বাধ্য হচ্ছেন।

এ ঘটনায় ভুক্তভোগী হাজি আবদুর রফিক ও হাজি হাবিবুর রহমান জানান, দাঙ্গার পর এলাকার সর্বত্র ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। মুসলিমদের রুটি রুজির পথ অধিকাংশই বন্ধ হয়ে গেছে।

রিপোর্টে বলা হয়েছে, অনেক পরিবারের এমন সদস্যকে গ্রেফতার করা হয়েছে যে পরিবারে একমাত্র তিনিই ছিলেন উপার্জনক্ষম। এ অবস্থায় এলাকাটিতে ত্রাণ সহায়তা জরুরি হয়ে পড়েছে।

জানা যায়, ত্রাণের জন্য আনা জমিয়তের ১ লাখ টাকা স্থানীয় নেতাদের কাছে হস্তান্তর করা হয়েছে। ত্রাণ কার্যক্রমে অংশ জমিয়ত নেতাদের নজরে রেখেছে পুলিশ।

সূত্র: বাসিরাত অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ