বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

নিউইয়র্কের ফ্যাশন উইকে প্রথমবারের মতো হিজাব শো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mediaitem

আওয়ার ইসলাম : নিউইয়র্ক ফ্যাশন উইকে প্রথমবারের মতো হিজাব পরে ক্যাটওয়াকে অংশ নিয়েছেন মডেলরা। মুসলিম ডিজাইনার আনিসা হাসিবুয়ানের করা ডিজাইনে এই মডেলরা পোশাক পরে ক্যাটওয়াকে অংশ নেন।

এই প্রথমবারের মতো তিনি ইন্দোনেশিয়ার প্রতিনিধিত্ব করেন। যখন মুসলিম নারীরা তাদের পছন্দমতো পোশাক পরিধানে তীব্র বাধার সম্মুখীন হচ্ছেন, তাদের পোশাক নিয়ে বিতর্ক তৈরি হচ্ছে- এমনই এক সময়ে হাসিবুয়ানের ডিজাইন করা পোশাক প্রদর্শিত হলো। এমন পরিস্থিতিতে এই পোশাক প্রদর্শনী হিজাবকে মেইনস্ট্রিমের পোশাকে পরিণত করতে সহায়তা করবে বলেই আয়োজকরা ধারণা করছেন।

হাসিবুয়ানের শহর জাকার্তায় মহিলারা যে ধরনের পোশাক পরেন তার বেশ প্রভাব লক্ষ্য করা গেছে অনুষ্ঠানে প্রদর্শিত পোশাকে। ডিজাইন করা পোশাকগুলো ছিল বেশ ঢিলেঢালা,দামি কাপড়ের ওপর ছিল এমব্রয়ডারি এবং সবাই ছিলেন হিজাব পরিহিত। ৩০ বছর বয়সী হাসিবুয়ান ফ্যাশন শো শেষে সমালোচকদের বেশ প্রশংসাও কুড়িয়েছেন।পোশাক প্রদর্শনীটি সফলভাবে শেষ করতে পারায় সবার কাছে কৃতজ্ঞ। "বিশেষ করে একটি শক্তিশালী দলের কাছে কৃতজ্ঞ, যাদের কাজের কারণে প্রতিকূল সময়েও আমরা শক্তিশালী ভূমিকা রাখতে পেরেছি"- শো শেষে এক ইনস্টাগ্রাম বার্তায় হাসিবুয়ানের মন্তব্য।

যুক্তরাষ্ট্রের ব্র্যান্ড হোতে হিজাবের প্রধান নির্বাহী মেলানি এলতুর্ক মনে করেন, বর্তমান সমাজে পরিবর্তনের জন্য ফ্যাশন একটা বড় প্ল্যাটফর্ম। ''অ্যামেরিকায় হিজাবকে সাধারণ চোখে দেখার জন্য একটা উদ্যোগ প্রয়োজন।'' আনিসার ডিজাইন করা পোশাক ফ্যাশনউইকে প্রদর্শন একটা বড় অগ্রগতি বলে মনে করছেন তিনি। সূত্র : বিবিসি

এসজ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ