বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

কওমি শিক্ষার্থীদের জঙ্গিবাদবিরোধী ৪৫ কি.মি দীর্ঘ মানববন্ধন চলছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ঢাকায় কওমি শিক্ষার্থীদের জঙ্গিবাদীবিরোধী ইতিহাসের দীর্ঘ মানববন্ধন শুরু হয়েছে সকাল ১০ টায়। কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকের অধীনে অনুষ্ঠিত হচ্ছে এ মানববন্ধন। মানববন্ধন চলবে ১১ টা পর্যন্ত।

মানববন্ধনে ঢাকা মহানগরীর প্রায় আড়াই লক্ষাধিক কওমি শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন বলে জানা গেছে। এর আগে মানববন্ধন সফলের লক্ষ্যে সংগঠনের শীর্ষ আলেমদের পক্ষ থেকে মানববন্ধনে আড়াই লক্ষাধিক লোক অংশগ্রহণের আশাবাদ ব্যক্ত করা হয়।

জানা যায়, মাববন্ধনটি রাজধানীর দক্ষিণে সদরঘাট থেকে শুরু হয়ে জয়দেবপুর পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে। যার ব্যাপ্তি হবে ৪৫ কিলোমিটার। ঐতিহাসিক এ মানববন্ধনের জন্য ২০ হাজার ফেস্টুন এবং ৫ হাজার ব্যানার ব্যবহৃত হচ্ছে। গত দুইদিন যাবত দীর্ঘ এ মানববন্ধনের প্রস্তুতি চলছে বলে জানা যায়। এতে ঢাকার সব কওমি মাদরাসা স্বতস্ফূর্তভাবে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন আমাদের প্রতিনিধিগণ।

মানববন্ধনের স্বেচ্ছাসেবক জিম্মাদার বারিধারা মাদরাসার শিক্ষক মুফতি আল আমীন কাসেমী বলেন, আমরা মানববন্ধন সফলের লক্ষ্যে ২০ হাজার স্বেচ্ছাসেবক তৈরি করেছি। যারা বিভিন্ন পয়েন্টে থেকে দায়িত্ব পালন করবে।

মানববন্ধনের উত্তরার জিম্মাদার মাওলানা নেয়ামতুল্লাহ আমিন জানান, সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী এটি হবে অন্যরকম পদক্ষেপ।

ইতিহাসের দীর্ঘ এ মানববন্ধন বিষয়ে বেফাকের মহাসচিব মাওলানা আব্দুল জব্বার আওয়ার ইসলামকে বলেন, আমরা কওমি মাদরাসার পক্ষ থেকে দেশ ও সরকারকে জানাতে চাই ইসলাম জঙ্গিবাদ সমর্থন করেন না। আমরা জঙ্গিবাদের বিপক্ষে। এটি একটি অরাজনৈতিক ও শান্তিপূর্ণ মানববন্ধন বলেও জানান তিনি।

মানববন্ধন পরিচালনার দায়িত্বে রয়েছেন বারিধারা মাদরাসার প্রিন্সিপাল ও বেফাকের সহ সভাপতি মাওলানা নূর হোসাইন কাসেমী। তিনি বলেন, আমরা বৃহৎ একটি শক্তি বৃহৎভাবে দেশ ও সরকারকে জানাতেই চাই এই জঙ্গিবাদ ইসলাম বিরোধী। এটি কোনোভাবেই ইসলাম সমর্থন করে না।

বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী সবাইকে মানববন্ধনে অংশ নিয়ে মানববন্ধন সফল করার আহবান জানান।

আরো পড়ুন:  মানববন্ধন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ