সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
১৪ সেপ্টেম্বর ২০২৬-এর নামাজের সময়সূচি খেলাফত মজলিসের কর্মী সমাবেশে নির্বাচনি প্রস্তুতি জোরদারের আহ্বান নারায়ণগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের মহানগর কার্যালয় উদ্বোধন ভারতে ব্রিকস সম্মেলনে নামাজের সুন্দর ব্যবস্থা, প্রশ্ন উঠছে মসজিদ ভাঙা নিয়ে মাতুয়াইলে ডাকাতের হামলার শিকার খেলাফত আন্দোলনের নেতারা হজের কমে যাওয়া কোটাও পূরণ হওয়া নিয়ে শঙ্কা ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব

নামাজ পড়তে এসে মুসল্লিরা দেখলেন মসজিদের দরজায় দেয়াল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

download (2) copy

আওয়ার ইসলাম : জার্মানির পারচিম শহরের একটি মসজিদে নামাজ আদায় করতে এসে মুসল্লিরা দেখতে পান যে মসজিদে ঢোকার দরজা দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছে। কংক্রিটের স্ল্যাব এবং সিমেন্টের গাঁথুনি দিয়ে রাতারাতি এ দেয়াল তোলা হয়েছে।

এ ছাড়া, নতুন তোলা দেয়ালে ইসলাম বিরোধী শ্লোগান লেখা পোস্টার লাগিয়ে দেয়া হয়েছে। জার্মানির মেকক্লেনবার্গ-ভোরপোমের্ন প্রদেশের এ মসজিদের বিরুদ্ধে এ নিয়ে দ্বিতীয় দফা উগ্রবর্ণবাদী হামলা হলো।

মসজিদের দেয়ালে ইসলাম বিরোধী যে সব পোস্টার লাগানো হয়েছিল তার একটিতে লেখা ছিল, তোমরা নিজেদের বিশ্বাসী বলে দাবি করো কিন্তু আমরা তোমাদের আগ্রাসী হিসেবে মনে করি।

এদিকে দ্বিতীয় দফা হামলার খবর ছড়িয়ে পড়ার পর মুসলমানদের প্রতি সংহতি ঘোষণা করে হাতে লেখা পোস্টার লাগানো হয় মসজিদের দেয়ালে। এতে নতুন তোলা দেয়াল ভেঙ্গে ফেলার আহ্বান জানানো হয়। এ ছাড়া, মুসল্লিদের আতংকিত না হওয়ার এবং দৃঢ়তা বজায় রাখার আহ্বানও জানানো হয়।

জার্মান পুলিশ দেয়াল তোলার বিষয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে।

সূত্র : পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ