বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৬ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

অভিজিতের বই প্রকাশের কারণেই দীপনকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2015_10_31_19_04_21_TU8CY8NSN44yCJtMBnE8yuRABTmqQP_original copy

আওয়ার ইসলাম : বিতর্কিত ব্লগার অভিজিৎ রায়ের বই প্রকাশ করার কারণেই দীপনকে টার্গেট করে হত্যা করা হয় বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ও কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

আজ বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

মনিরুল ইসলাম জানান, আজ গ্রেফতার হওয়া শামীম দীপন হত্যাকাণ্ডের ঘটনাস্থলে উপস্থিত ছিল। সে হত্যাকাণ্ডের আগে ঘটনাস্থলে গিয়ে রেকি করেছে। হত্যাকাণ্ডের সময় ঘটনাস্থলে আরো ৫ জন উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের ১ মাস আগে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামীম মেজর জিয়াকে ঘটনার মাস্টরমাইন্ড হিসেবে উল্লেখ করেছে।

এর আগে গুলশানের জঙ্গি হামলার ঘটনার নেপথ্যে বা মাস্টারমাইন্ড হিসেবেও নাম এসেছিল সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর সৈয়দ মোঃ জিয়াউল হকের। এবার প্রকাশক দীপন হত্যার ঘটনার মাস্টারমাইন্ড হিসেবেও সামনে এলো তার নাম।

সিফাতকে ধরিয়ে দেয়ার জন্য ২ লাখ টাকা পুরস্কারও ঘোষণা করেছিল পুলিশ।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ