বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আজান দেয়াই কাল হলো মসজিদে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ajanআওয়ার ইসলাম: আজান দেয়াই যেন কাল হলো ভারতের উত্তর প্রদেশের বেরেলির এক মসজিদে। সেখানে আজন দেয়াকে কেন্দ্র করে হিন্দু ও মুসলিমদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।

আন্তর্জাতিক খবরে দেখা গেছে, গত শুক্রবার হিন্দুদের একটি গ্রুপ হাফিজগঞ্জ এলাকার একটি মসজিদে প্রবেশ করে মুসলিমদের সঙ্গে তর্ক শুরু করলে দুই সম্প্রদায়ের মধ্যে তীব্র উত্তেজনা সৃষ্টি হয় এবং পরে উভয়পক্ষের মধ্যে পাথর ছোঁড়া শুরু হয়। ওই ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। সংশ্লিষ্ট এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অশান্তির ঘটনা না ঘটে।

পুলিশ কর্মকর্তারা বলছেন, সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টিকারীদের কোনোভাবেই রেহাই দেয়া হবে না। ওই ঘটনায় যুক্ত অপরাধীদের চিহ্নিত করে তাদের কারাগারে পাঠানো হবে।

একটি সূত্রে প্রকাশ, সংশ্লিষ্ট মসজিদে দুই সপ্তাহ আগে মাইক দেয়া হলেও জুমার দিন আচমকা হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ এ নিয়ে বিরোধিতা শুরু করে।

অন্য এক সূত্রে প্রকাশ, গত শুক্রবার সন্ধ্যায় উধরনপুর গ্রামে মাইকে ভজন বাজানো হচ্ছিল। ওই সময় স্থানীয় একটি মসজিদ থেকে মাইকে আযানের শব্দ ভেসে আসে। হিন্দুদের একটি গ্রুপ এর বিরোধিতা করতে ওই মসজিদে পৌঁছে যায় এবং মাইক বন্ধ করার দাবি জানায়। তাদের অভিযোগ, মুসলিমরা তাদের ভজন বন্ধ করতে বলেছে।

এ সময় উভয়পক্ষের মধ্যে বিতর্ক চলার মধ্যে পার্শ্ববর্তী এলাকা থেকে কমপক্ষে শ’তিনেক লোক জড়ো হয় এবং তাদের মধ্যে সংঘর্ষ শুরু হলে এতে ২০ জন আহত হয়। ওই ঘটনায় পুলিশি তল্লাশি শুরু হওয়ায় গোটা এলাকা কার্যত পুরুষশূন্য হয়ে পড়ায় বাড়িতে এখন নারী এবং শিশুদেরই পাওয়া যাচ্ছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ