বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

সরকারের খাবার গ্রহণ করতে ভারতীয় মাদরাসাগুলোর অস্বীকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

independence-day-madrasa-student-photo copy

ফারুক ফেরদৌস : ভারতে মধ্যপ্রদেশের শহর উজাইনে কয়েক ডজন মাদরাসা সরকারের তরফ থেকে দেয়া খাবার গ্রহণ করতে অস্বীকার করেছে।

ভারতের বেসরকারি সংবাদমাধ্যমগুলোর সূত্রে জানা যায় পয়লা আগস্ট থেকে উজাইন এর ৫৬ টি মাদরাসার জন্য মিড ডে মিল সরবরাহ করার দায়িত্ব আরোহি ফুড লিমিটেড এবং মহিলাদের সংগঠন মা ভারতী মহিলা মণ্ডলকে দেয়া হয়। মুসলমানদের অভিযোগ, এই সংস্থাগুলো খাবার হিন্দু দেবতাদের সামনে পেশ করার পর ছাত্রদের কাছে পাঠায় যা ইসলামে নিষিদ্ধ।

এর আগে মাদ্রাসায় অধ্যয়নরত ছাত্রদের খাবার অন্য মুসলিম কম্যুনিটির লোকজন কাজ করে এমন সংস্থা সরবরাহ করতো। মাদরাসাগুলো আবার এরকম কোনো সংস্থাকেই খাবার সরবরাহের দায়িত্ব দেয়ার দাবি জানাচ্ছে।

মাদরাসার শিক্ষা কমিটির প্রধান আশফাক উদ্দীন বলেন, ‘মাদরাসার ছাত্রদের জন্য খাবার মুসলিম কম্যুনিটির লোকজনই বানাতো। এই নিয়মটাকে এখন বিলুপ্ত করা হয়েছে। আমরা চাই সেই নিয়ম আবার চালু করা হোক।’ এই সংস্থা খাবার সাপ্লাই দিতে থাকলে মাদরাসার ছাত্রদের অভিভাবকরা ছেলেদের মাদরাসা থেকে নিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন বলেও জানান তিনি।

প্রশাসন অবশ্য বলছে, মাদরাসাগুলো ধর্মীয় কারণে খাবার গ্রহণ করতে অস্বীকার করছে না। এর পেছনে অন্য কারণ আছে।

মিড ডে মিল ভারত সরকারের পক্ষ থেকে প্রাইমারি লেভেলের সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা হয়।

সূত্র : এক্সপ্রেস নিউজ

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ