বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

ভারতীয় ওলামার নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

YqLPu copyফারুক ফেরদৌস : ভারতের ওলামায়ে কেরাম জাকির নায়েককে সন্ত্রাসবাদে উস্কানি দেয়ার অভিযোগের সাথে জড়ানোয় নিন্দা করেন বলে জানিয়েছেন দেশটির শীর্ষ স্থানীয় আলেম, জমিয়তে ওলামায়ে হিন্দ এর সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানি। তিনি মিডিয়াকে বাড়াবাড়ি পরিহার করে জাকির নায়েকের বিষয়টি নিরপেক্ষ দৃষ্টিতে দেখার আহ্বান জানান।

মাহমুদ মাদানি বলেন, ‘জাকির নায়েক নিজের পদ্ধতিতে ইসলামের তাবলিগ করেন। আলেমরা তার সব কথার সাথে একমত নন। তিনি আলেম সমাজের প্রতিনিধিত্বও করেন না। কিন্তু তাকে সন্ত্রাসবাদের সাথে যুক্ত করার ব্যাপারটি সম্পূর্ণ আলাদা।’ এর সাথে দেশের শান্তি ও নিরাপত্তার প্রশ্ন জড়িত বলে মন্তব্য করেন তিনি।

মাহমুদ মাদানি বলেন, শক্তিশালী প্রমাণ ছাড়া তাকে সন্ত্রাসবাদে উস্কানির দায়ে অভিযুক্ত করা ন্যায়নীতির পরিপন্থী।

জাকির নায়েকের অনেক কথার সাথে বিভিন্ন মতের আলেমদের মতবিরোধ আছে স্বীকার করে তিনি বলেন, এই মতবিরোধ সন্ত্রাসবাদের সাথে তাকে যুক্ত করার ব্যাপারটি থেকে পুরোপুরি আলাদা।

মাহমুদ মাদানি মনে করেন, সুষ্ঠু তদন্ত করে উপযুক্ত প্রমাণ পেলেই কেবল সরকার জাকির নায়েকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে।

page_10big

সূত্র : roznamakhabrein.com

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ