বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

বিশেষজ্ঞসহায়তার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nisha-bisoal copyআওয়ার ইসলাম ডেস্ক : সন্ত্রাস দমনে সক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকারকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

আজ রোববার বিকেলে ঢাকায় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সঙ্গে বৈঠকে যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এ প্রস্তাব দেন। এ বৈঠক অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায়।

বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক।

পররাষ্ট্র সচিব বলেন, ‘ঢাকার গুলশানে সন্ত্রাসী হামলায় যুক্তরাষ্ট্র সহমর্মিতা প্রকাশ করেছে। সন্ত্রাস দমনে দেশটির পক্ষ থেকে সহযোগিতা করার কথাও বলেছেন নিশা দেশাই। তারা প্রস্তাব দিয়েছেন, তা নিয়ে আলোচনা চলছে। আলোচনা শেষেই বলা যাবে। এজন্য পুলিশকে প্রশিক্ষণ দেয়ার প্রস্তাবও দিয়েছেন তারা।’

বৈঠকে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী মানপ্রিত আনন্দ ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা ।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় ১ জুলাইয়ের জঙ্গি হামলা-পরবর্তী পরিস্থিতিতে নিরাপত্তা সহযোগিতা নিয়ে আলোচনার জন্য নিশা দেশাই দু'দিনের সফরে আজ রোববার সকালে ঢাকায় এসেছেন।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ