বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

হিজাব পড়েই অলিম্পিকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images-8স্টাফ রিপোর্টার : নারী তলোয়ার খেলোয়াড় হিসেবে খ্যাত ইবতিহাজ মুহাম্মদ হিজাব পড়ে এই প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের অলিম্পিকে অংশ নিতে যাচ্ছেন। ব্রাজিলের রিও ডি জেনিরোতে আগামী অলিম্পিক আসরে ইবতিহাজ নামের এই মুসলিম নারী এ্যাথলেট বলতে গেলে ইতিহাস গড়তেই যাচ্ছেন। কয়েক বছর আগে ইবতিহাজ যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম নারী হিসেবে তলোয়াড় খেলোয়াড় হিসেবে তার যোগ্যতা প্রমাণ করেন। এরপর অলিম্পিকে খেলতে যাওয়ার যোগ্যতা অর্জন করে আরেক ইতিহাস গড়েন তিনি।

ইবতিহাজ বলেন, যুক্তরাষ্ট্রের হয়ে অলিম্পিকে অংশ নিয়ে আমি প্রমাণ করতে চাই ধর্ম বা লিঙ্গ বৈষম্য কোনো বাধা সৃষ্টি কতে পারে না এবং অধ্যবসায় থাকলে যে কোনো লক্ষ্য অর্জন করা সম্ভব। তিরিশ বছর বয়সী ইবতিহাজ ইতিমধ্যে তিনটি বিশ্বকাপের দুইটিতে তলোয়ার খেলায় ব্রোঞ্জ পদক পান। সর্বশেষ এ্যাথেন্স ওয়ার্ল্ড কাপে ব্রোঞ্জ পদক পাওয়ার মধ্যে দিয়ে তিনি রিও ডি জেনিরো অলিম্পিকে খেলার যোগ্যতা অর্জন করেন। তিনি এখন যুক্তরাষ্ট্রে অসি জাতীয় দলের দ্বিতীয় স্থান অধিকারী নারী।

একজন মুসলিম নারী হিসেবে হিজাব পড়েও তার পক্ষে তরবারি খেলা সম্ভব দেখে মাত্র তের বছর বয়সে ইবতিহাজ স্কুল পর্যায়ে এধরনের প্রতিযোগিতায় অংশ নেন। তার পেছনে পরিবারের সমর্থন ছিল। টিম ইউএসএ

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ