সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

আসামে ৫ ‘বাঙ্গালি জঙ্গি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Untitled-1 copyস্টাফ রিপোর্টার : বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৫ জঙ্গি প্রবেশের খবর আসার পর উচ্চ সতর্কতায় রয়েছে ভারতের আসাম রাজ্য। ইকোনোমিক টাইমসের খবরে বলা হয়, বাংলাদেশ থেকে সন্দেহভাজন ৫ ব্যক্তি মেঘালয় হয়ে আসামে প্রবেশ করার পর উদ্বেগে রয়েছে নিরাপত্তা বাহিনীগুলো। আসামের পুলিশ উচ্চ সতর্কতা জারি করেছে। বাংলাদেশ সীমান্তবর্তী জেলাগুলোতে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। আসামের সিনিয়র এক পুলিশ কর্মকর্তা ইকোনোমিক টাইমসকে বলেছেন, ‘মেঘালয় পুলিশ আমাদের জানিয়েছে, বাংলাদেশ থেকে ৫ ব্যক্তি আসামে প্রবেশ করেছে। তারা জঙ্গি কিনা আমরা তা নিশ্চিত হওয়ার জন্য কাজ করছি।’ তিনি আরও বলেন, সেনাবাহিনীসহ সকল নিরাপত্তা বাহিনীকে সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। আমরা সন্দেহভাজনকে শনাক্ত করার চেষ্টা করছি।

গোয়াহাটি বিমানবন্দর এবং কামাক্ষা মন্দিরেও নিরাপত্তা বাড়ানো হয়েছে। আসাম পুলিশের ডিরেক্টর জেনারেল মুকেশ সাহায় বলেন, বাংলাদেশে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর বিশেষ করে রাজ্যজুড়ে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। বাংলাদেশ থেকে প্রবেশ করা ৫ ব্যক্তির বিষয়ে সাহায় বলেন, ‘মেঘালয়ের দক্ষিণ গারো পাহাড় এলাকার প্রত্যন্ত গ্রামের গ্রামবাসীরা সন্দেহভাজন ৫ তরুণকে দেখেছে বলে খবর এসেছে। আমরা এখনও এর সত্যতা যাচাই করার চেষ্টা করছি। গারো পাহাড় পুলিশের সঙ্গে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে।’
রিপোর্টে আরও বলা হয়, বাংলাদেশ ভিত্তিক জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) আসাম রাজ্যে সক্রিয়। অতীতে বেশ ক’জন জেএমবি কর্মী সেখানে গ্রেপ্তারও হয়েছে।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ