বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

থমথমে শোলাকিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

bbc pic_134292স্টাফ রিপোর্টার : বাংলাদেশে গুলশানে ভয়াবহ জঙ্গি হামলা নিয়ে উদ্বেগের মধ্যেই কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদের দিনে সবচেয়ে বড় ঈদের জামাতের কাছে জঙ্গি হামলায় চারজন নিহত হবার পর সেখানকার পরিস্থিতি এখনো থমথমে।

সন্দেহভাজন সন্ত্রাসীদের খোঁজে চলছে তল্লাশি।

ঘটনার পর শোলাকিয়ায় ঈদের সময়ের প্রাণ চাঞ্চল্যের বদলে এক ধরনের থমথমে ভাব বিরাজ করছে।

রাস্তায় জনসমাগম নেই বললেই চলে। শহরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক উপস্থিতি রয়েছে। এছাড়া ঘটনাস্থলের পাশের স্কুলে আইনশৃঙ্খলা বাহিনীর একটি অস্থায়ী ক্যাম্প করা হয়েছে।

এদিকে, যেহেতু সন্ত্রাসীদের চেনা যায়নি, ফলে সন্দেহ রয়েছে এমন জায়গাগুলোতে তল্লাশি চালাচ্ছে পুলিশ ও গোয়েন্দারা। ফলে এলাকাবাসীর মধ্যে ব্যাপক আতঙ্ক ও উদ্বেগ রয়েছে।

পুলিশ জানিয়েছে নিহত চারজনের দুজন পুলিশের সদস্য, একজন সাধারণ মানুষ এবং অন্য একজন হামলাকারী। অন্তত একজন হামলাকারীকে আটক করেছে পুলিশ।

এদিকে, এ ঘটনা যখন ঘটে, ভেতরকার মুসল্লিরা এ ব্যাপারটি জানতেন না।

তাদের অনেকেই বলছেন, হামলার ঘটনার খবর যদি ভেতরে ছড়িয়ে পড়ত বা হামলা ভেতরে হত, তাহলে পরিস্থিতি অনেক ভয়াবহ হতে পারত।

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ