বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

মদিনায় বোমা হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1467657686

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের মদিনা শহরে অবস্থিত হযরত মুহাম্মদ সা. এর মসজিদের পাশে একটি আত্মঘাতী বোমা হামলা করা হয়েছে। এ হামলায় ৪ জন নিহত হয়েছে বলে আরব নিউজসহ বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে। একই দিনে জেদ্দা ও কাতিফ শহরেও দুটি আত্মঘাতি হামলা হয়। তিনটি হামলায় মোট ছয়জন নিহত হয়েছে বলে জানিয়েছে আরব নিউজ।

সৌদি আরবের গণমাধ্যম আল-অ্যারাবিয়া টিভি জানিয়েছে, মদিনা মসজিদের নিরাপত্তাকর্মীরা যখন সারাদিন রোজা শেষে ইফতার করতে শুরু করেন ঠিক তখন বোমাটি বিস্ফোরিত করে আত্মঘাতী বোমারু।

টিভি ফুটেজে দেখা গেছে, মসজিদের পাশে একটি গাড়ি আগুনে দাউ দাউ করে জ্বলছে। এই হামলায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায় নি এবং সৌদি কর্তৃপক্ষও কোন মন্তব্য করে নি। তবে কয়েকটি রিপোর্টে ৪ জনের মৃত্যু সংবাদ জানানো হয়েছে।

সৌদি আরবে মক্কার পরে মদিনা ২য় পবিত্র শহর। এই শহরের মসজিদে নববীতে প্রিয় নবী মুহাম্মদ সা. কে সমাহিত করা হয়েছে।

160704184820_medina_mosque_640x360_reuters_nocreditতবে মদিনা ছাড়াও সৌদির আরেকটি শহর কাতিফে আরও ২টি আত্মঘাতী বোমা হামলার খবর জানা গেছে। কাতিফে শিয়া মুসলমানদের বসবাস বেশি। ঐ হামলাটি একটি শিয়া মসজিদে করা হয়েছে, তবে সেখানেও কোন হতাহতের খবর পাওয়া যায় নি।

উল্লেখ্য, মদিনা ও কাতিফের আগে আজ সকালে জেদ্দায় মার্কিন দূতাবাসের সামনে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরিত হয়েছিল। সৌদি আরবে একইদিনে মোট ৩টি আত্মঘাতী হামলা হল। এই হামলার উদ্দেশ্য কি তা পরিস্কার নয়, এখনো কেউ দায় স্বীকার করেনি।

 

 

আওয়ার ইসলাম টোয়েন্টেফোর/ওএস

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ