বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

২০ জনই বিদেশী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sena copyআওয়ার ইসলাম ডেস্ক : আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর নিশ্চিত করেছে ঢাকার গুলশানের রেস্টুরেন্ট থেকে যে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তাদের সবাই বিদেশী নাগরিক।

সংবাদ মাধ্যমগুলোর কাছে পাঠানো বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করে আইএসপিআর।

এর আগে এক সংবাদ সম্মেলনে তারা রেস্টুরেন্টের ভেতরে ২০ টি মৃতদেহ পাবার খবর নিশ্চিত করেছিল।

নিহতদের সবাইকে শুক্রবার রাতেই ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয় বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।

এছাড়াও অভিযানে ৬ জন হামলাকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।

সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন থান্ডারবোল্ট। সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি এবং র‍্যাবের সদস্যরা অংশ নেন।

ঘটনাস্থল থেকে কয়েকটি পিস্তল, একে-২২ রাইফেল, ধারালো অস্ত্র এবং কয়েকটি বিস্ফোরক উদ্ধার করা হয়।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ