বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
শেরপুরে ভাতিজার লাঠির আঘাতে চাচির মৃত্যু ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের

নিহত২০:আইএসপিআর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sena copyআওয়ার ইসলাম ডেস্ক : আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর নিশ্চিত করেছে, রাজধানীর গুলশানে জিম্মি ঘটনায় ২০ জন নিহত হয়েছে।

ঢাকায় সেনা সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানায় আইএসপিআর

জিম্মি করার পর ধারালো অস্ত্র দিয়ে রাতেই তাদের হত্যা করা হয় বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক বলেন, অভিযানকারীরা ভেতরে ঢোকার পর ২০ জনের মৃতদেহ পায়। অভিযানে ৬ জন হামলাকারী নিহত হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে।

এছাড়া অভিযানে ১৩ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে এক জন জাপানী এবং দুই জন শ্রীলংকান নাগরিক রয়েছেন।

সেনাবাহিনীর নেতৃত্বে ঐ অভিযানটির নাম দেয়া হয়েছে অপারেশন থান্ডারবোল্ট। সেনা কমান্ডোরা ছাড়াও নৌ, পুলিশ, বিজিবি এবং র‍্যাবের সদস্যরা অংশ নেন। সকাল সাড়ে সাতটার পর কমান্ডো অভিযান শুরু হয়।

শুক্রবার দিবাগত রাতেই কথিত ইসলামিক স্টেটের বার্তা সংস্থা বলে পরিচিত 'আমাক' গুলশানের হামলায় ২০ জন নিহত হবার কথা জানায়। পরে তারা আরেকটি বার্তায় তারা নিহতের সংখ্যা ২৪ বলে উল্লেখ করে। বক্তব্যের সমর্থনে তারা কিছু ছবিও প্রকাশ করে।

আওয়ার ইসলাম ২৪ ডটকম/ এফএফ

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ