বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

উদ্ধার ১২ নিহত৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

gulshan10ঢাকা : ঢাকার গুলশানে হোলি আর্টিজানে অভিযান চালিয়ে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে নারী এবং শিশুও রয়েছে ।

ভেতরে অবস্থানরত ৫ জন নিহত হয়েছে বলে জানা গেছে।

গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় জিম্মি উদ্ধারে অভিযান এ মুহূর্তে শেষ পর্যায়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলছে, অভিযান শুরুর ৪৫ মিনিটের মধ্যে পুরো পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে এসে গেছে।

র‍্যাবের গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল আবুল কালাম আজাদ বলেছেন, ভেতরে পাঁচজন মারা গেছে। ১২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহত ও উদ্ধার করা ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এর আগে সকাল পৌনে আটটার দিকে গুলশানে হোলি আর্টিজান রেস্টুরেন্টে জিম্মিদের উদ্ধারে কমাণ্ডো অভিযান শুরু হয়।

সেনা ও নৌ কমান্ডোরা ছাড়াও অভিযানে অংশ নিয়েছে পুলিশ, র‍্যাব ও বিজিবি সদস্যরা।

শুক্রবার রাতে অস্ত্রধারীদের আক্রমণের প্রায় দশ ঘণ্টা পর অভিযানটি শুরু হয়।

সূত্র : বিবিসি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ