বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

১০ পুলিশ আহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

golaguliঢাকা : রাজধানীর গুলশান সন্ত্রাসীরদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘটেছে। আকস্মিক এ ঘটনায় ওসি সালাহ উদ্দীন ও এডিসি আহাদুল ইসলামসহ আহত হয়েছে ১০ সদস্য। তাদের ৩ জনের অবস্থা আশঙ্কাজনক জনক বলে জানা গেছে।

শুক্রবার রাত নয়টার দিকে গুলশানের ৭৯ নম্বর সড়কে একটি রেস্তোরায় গুলি বিনিময়ের এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকজন যুবক তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তারা গুলিও ছোড়ে।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে গুলশান ২ নম্বরের কাছে হলি আর্টিজান বেকারি, লেকভিউ ক্লিনিক এবং নর্ডিক ক্লাবের খুব কাছে গোলাগুলি শুরু হয়। তারা জানান, এ পর্যন্ত অন্তত অর্ধ শতাধিক রাউন্ড গুলির শব্দ শুনেছেন।

রেস্টুরেন্টের ভেতরে কয়েকজন বিদেশিসহ বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। এলাকাটি র‌্যাব, পুলিশ ঘিরে রেখেছে। ইতোমধ্যে দুটি বোমা বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। এলাকাটিতে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রেস্টুরেন্টের আশপাশের সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

গুরুতর আহত তিন পুলিশ সদস্যের মধ্যে কনেস্টবল আলমগীর (২০) ও প্রদীপ (২২) কে ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেস্টুরেন্টে অবরুদ্ধ বিদেশিরা 

ভয়ংকর গোলাগুলির ঘটনায় রেস্টুরেন্টটিতে ইতালির দুইজন পর্যটকসহ ২০ জন বিদেশিকে জিম্মি করা হয়েছে বলে জানা গেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, তাদের ব্যাপারে শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করা হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় ২২ থেকে ২৮ বছর বয়সের ৮ থেকে ১০ জন অস্ত্রধারী রেস্টুরেন্টে ঢুকে পড়ে। একজন পুলিশের বুকে গুলি করা হয়েছে। কারো কারো পায়ে গুলি করা হয়েছে।

মহা পরিচালক বেনজীর আহমেদ বলেছেন, ভেতরে বেশ কয়েকজনকে জিম্মি করা হয়েছে। তবে আমরাও সতর্ক অাছি তাদের উদ্ধারে। আর আমরা পরিস্থিতি সামাল দিতে প্রয়োজনে সন্ত্রাসীদের সঙ্গে কথা বলবো। আর সংবাদমাধ্যমকে জানাবো- তারা যেন সতর্ক হয়ে কাজ করেন, কারণ এ ধরনের একটি ঘটনা সামাল দেওয়া সবার জন্যই চ্যালেঞ্জের।

/আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ