বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

জায়নামাজে শয়তান!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

1-33 copyআওয়ার ইসলাম ২৪ ডটকম : জায়নামাজে শয়তানের প্রতীক, ক্রুশ ও ইহুহিদের ৮ তারকার ছবি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। ব্যাপারটা কেউ ধরতে পারছেন কেউ পারছেন না। দেখা গেছে, কিছু জায়নামাজে শয়তান, বানর, মানুষের মুখ, বিভিন্ন প্রাণীর ছবি, ইহুদি ধর্মের ৮ তারকা চিহ্ন এবং ক্রিষ্টানদের ক্রুশের প্রতীকও রয়েছে।

কিছুদিন আগে ফেসবুক পোস্টে একজন জানান, জায়নামাজে তার স্ত্রী ক্রুশ টাইপ একটা সাইন খেয়াল করেছেন। সেখানে আরও কিছু জায়নামাজের পিক ছিল যেখানে ভালো করে খেয়াল করলে বিভিন্ন রকম অদ্ভূদ আকৃতি দেখা যাবে। তিনি বলেন, তারাবির নামাজ পড়তে গিয়ে আমার পাশের জায়নামাজে দেখলাম পা রাখার জায়গায় অদ্ভূদ একটা শিল্পকর্ম যা ভালো করে খেয়াল করলে মনে হবে একটা বানর টাইপের মূর্তি।

আরেকজন লিখেন, কয়েকদিন আগে একটি টিভি অনুষ্ঠানে দেখেছিলাম, প্যালেস্টাইনে ইহুদিদের বাসার উপর আট মাথাওয়ালা তারকা থাকে যা দেখে বুঝা যায় এটা একটা ইহুদির বাসা। আমার জায়নামাজটাও স্টার দিয়ে ডিজাইন করা কিন্তু বিষয় হচ্ছে প্রতিটা তারকার আটটা মাথা এবং ভালো মত খেয়াল করলে বুঝা যাবে তারকাগুলো দিয়ে ক্রুশ বানানো হয়েছে। আটটা তারকা নিয়ে আরেকটা তারকা করা হয়েছে।

বিশেষজ্ঞরা জায়নামাজ কেনার সময়, এক কালারের জায়নামাজ বা ছবি থাকলে তা ভালো করে যাচাই করে কেনার পরামর্শ দিয়েছেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ