বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আরেক ফিলিস্তিনি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

000_920OL-635x357 (1) copyআন্তর্জাতিক ডেস্ক : ফিলস্তিনের পশ্চিম তীরে আবারও এক ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করলো ইসরাইলের সেনারা। আল-খলিল শহরে অবৈধ বসতি স্থাপনকারী দুই ইহুদিকে কথিত ছুরি মারার অভিযোগে তাকে গুলি করা হয়।

ইসরাইলি সেনাদের দাবি, ছুরির আঘাতে আহত একজনের অবস্থা আশংকাজন এবং একজন সামান্য আহত হয়েছে। তবে মেডিক্যাল সূত্র থেকে বলা হচ্ছে, ছুরি মারার কোন বাস্তবতা নেই, এগুলো ইসরাইলি সেনাদের অজুহাত মাত্র।

ফিলিস্তিনের পশ্চিম তীরে গত কয়েক মাস ধরে বারবার ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনিদের নিহত হওয়ার ঘটনা ঘটছে। প্রতিটি ঘটনার পরই ইসরাইলের পক্ষ থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ছুরি মারার মুখস্থ অভিযোগ আনা হয়। ছুরি মারার অজুহাতে ইসরাইলি সেনারা এমনকি ফিলিস্তিনের নারী ও তরুণীদেরকেও হত্যা করেছে।

এসব হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক নিন্দা এবং সমালোচনা হলেও ইসরাইল কিছুরই তোয়াক্কা করছে না।

সূত্র : রেডিও তেহরান

আওয়ার  ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ