বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

হাজীদের বিশেষ বাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj_campনিজস্ব প্রতিবেদক : হজযাত্রীদের কষ্ট লাঘবে এ বছরই চালু হচ্ছে বিশেষ বাস সার্ভিস। হজযাত্রীদের অন্যান্য সেবাও বিশেষভাবে নজর রাখা হবে বলে জানা গেছে। এছাড়া এ বছর দেশেই সম্পন্ন করা হবে হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট।

২৮ জুন মঙ্গলবার সচিবালয়ে ধর্মমন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত চলতি বছরের হজ ব্যবস্থাপনা সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আন্তমন্ত্রণালয়ের এক সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এ বৈঠক।

মন্ত্রী বলেন, বাংলাদেশি হজযাত্রীদের ফিঙ্গার প্রিন্ট বাংলাদেশেই সম্পন্ন করা হবে। হজের ফ্লাইট চলাকালে হজক্যাম্পের সামনে রাস্তার অবৈধ দোকানঘরও উচ্ছেদ করা হবে, যাতে করে হাজীরা নিরাপদে আসা যাওয়া করতে পারে।

সভায় জানানো হয়, হজ্জযাত্রীদের জন্য বিশেষ বাস সার্ভিস রাজধানীর সায়েদাবাদ, গাবতলী, মহাখালী, সদরঘাট, কমলাপুর, গুলিস্তান, মতিঝিল হতে বিমানবন্দর পর্যন্ত হজযাত্রী পরিবহন করবে।

এ ছাড়া হজযাত্রীদের রেল ভ্রমণে রেলপথ কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা করবে। হজযাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ লঞ্চ, স্টিমার স্টেশনে আসন সংরক্ষণের ব্যবস্থা থাকবে। ট্রেন, লঞ্চ, স্টিমার স্টেশনে আগত হজযাত্রীদের লাগেজ পরিবহনে সহযোগিতা এবং সম্মানে ট্রেনে, লঞ্চে আরোহন ও অবতরণের ব্যবস্থা করা হবে।

হজযাত্রীদের হজ ফ্লাইট শিডিউল নির্ধারণ, বিমান টিকেট সরবরাহ এবং সৌদি আরবে হজযাত্রীদের মালামাল, লাগেজ সিটি চেক ইনসহ হজ ফ্লাইট অপারেশন সম্পন্ন করার লক্ষ্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থাও গ্রহণ করবে বলে জানানো হয়েছে সভায়।

ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আব্দুল জলিলের সঞ্চালনায় সভায় ধর্ম, অর্থ, পররাষ্ট্র, স্বরাষ্ট্র, স্থানীয় সরকার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, গৃহায়ন ও গণপূর্ত, বিদ্যুৎ ও জ্বালানি, তথ্যসহ সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ