বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক অশ্লীলতা থেকে বাঁচার দোয়া

দাফন সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mkhanনিজস্ব প্রতিনিধি : দেশের অন্যতম শীর্ষ আলেম, মাসিক মদিনার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খানের দাফন সম্পন্ন হয়েছে। আজ সকাল ১১টায় মরহুমের নিজ বাড়ি ময়মনসিংহ জেলার গফরগাঁও ৩য় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল রবিবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদ প্রাঙ্গণে বাদ জোহর তার ২য় জানাজা সম্পন্ন হয়। জানাজা শেষে তার মরদেহ নেয়া হয় গফরগাঁওয়ে।

পারিবারিক সূত্র জানিয়েছে, মাওলানা মুহিউদ্দীন খান প্রতিষ্ঠিত গফরগাঁওয়ের আনসার নগর দারুল কুরআন মাদরাসার মাঠে জানাজা তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজের ইমামতি করেন তার ছোট ছেলে আহমদ বদরুদ্দীন খান।

সোমবার সকাল থেকেই মাওলানা খানের লাশ দেখার জন্য ছুটে আসছিলেন এলাকাবাসী। সকাল ১১ টায় জানাজার মাঠ পুরোটাই ভরে গেলে আশেপাশের রাস্তা ও একটি বাজারেও মানুষকে নামাজ আদায় করতে দেখা গেছে।dafan3

মাওলানা মুহিউদ্দীন খান দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তীব্র শ্বাসকষ্টের কারণে কয়েকদিন আগে তাকে রাজধানীর কাকরাইলের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার রাতে তাকে অচেতন অবস্থায় আইসিইউতে লাইফ সাপোর্টে নেয়া হয়। বৃহস্পতিবার বিকালে জ্ঞান ফিরলেও তীব্র যন্ত্রণা অনুভব করলে তাকে ল্যাবএইড হাসপাতালে নেয়া হয়। শনিবার বিকাল ৬ টা ১০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।
 dafan
আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ