বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
ভূমিকম্প মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত সরোয়ার আলমগীরের দায়িত্ব পালনে বাধা নেই: অ্যার্টনি জেনারেল শাপলা চত্বরের মামলায় সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী গ্রেপ্তার ২০২৭ সালের রমজান ও ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ প্রকাশ রাত ১টার মধ্যে ৬ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ‘বাবরি মসজিদ ভাঙা উচিত হয়নি’—এমন মত দেশদ্রোহিতা নয়: বোম্বে হাইকোর্ট যুক্তরাষ্ট্রে মসজিদ ও ইসলামি স্থাপনায় হামলা বেড়েছে ১৮৩ শতাংশ হবিগঞ্জের সংঘর্ষে উদ্বেগ, রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতের আহ্বান জমিয়তের মিরপুরে দেয়াল ধসে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি ইসলামী আন্দোলনের শিক্ষার্থী নির্যাতনে আম্মার ও শিবির নেতাদের শাস্তি চাইল শিক্ষক নেটওয়ার্ক

কারাগারে রেড অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dhaka-jail-picডেস্ক নিউজ : সারা দেশের কারাগারগুলোতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নিয়েছে কারা কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার রাত থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন জানান, গোয়েন্দা সংস্থার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে। রেড অ্যালার্ট জারি থাকা অবস্থায় কারাগারে থাকা বন্দীদের খাবার, কারাগারে আসা কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করা হবে। কারাগারে দর্শনার্থীরা তল্লাশির পর বন্দীদের সাথে দেখা করতে পারবেন। এ ছাড়া কারা ফটকের সামনে বহিরাগত কেউ ঘোরাফেরা করতে পারবে না। কারাগারের ভেতরে-বাইরে দায়িত্বরত ব্যক্তিরা যদি দায়িত্বে অবহেলা করেন, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ দিকে দায়িত্বশীল একটি সূত্র জানায়, কারাগারে আত্মঘাতী হামলা হতে পারে গোয়েন্দাদের এমন সতর্কবাণীর পর কারা কর্তৃপক্ষ রেড অ্যালার্ট জারি করেছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ