সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩০ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

ট্রাম্পকে কটাক্ষ ওবামার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaআওয়ার ইসলাম ডেস্ক : শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সমকামী নাইটক্লাবে হামলা থেকে সুবিধা নিতে উঠে পড়ে লেগেছেন। দিচ্ছেন একেরপর এক ‍মুসলিম বিদ্বেষী বক্তব্য। এবার প্রেসিডেন্ট ওবামা সেসব বক্তব্যের কড়া সমালোচনা করলেন ।

হোয়াইট হাউজে দেয়া এক বক্তব্যে ওবামা বলেন, ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে মুসলমানদের ঢুকতে না দেয়ার সিদ্ধান্ত চরমপন্থিদের আরো উসকে দেবে এবং যুক্তরাষ্ট্রকে অনিরাপদ করে তুলবে।

ডোনাল্ড ট্রাম্প গত সোমবারই এই পরিকল্পনার কথা প্রকাশ করেন যেখানে তিনি সেইসব দেশের মুসলিমদের যুক্তরাষ্ট্র প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের কথা বলেন যেসব দেশের মানুষ এর আগে দেশটিতে সন্ত্রাস সৃষ্টি করেছে।

এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি প্রেসিডেন্টের নির্বাহী ক্ষমতা কাজে লাগানোর পরামর্শ দেন।

ট্রাম্পের এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট ওবামা।

তিনি বলেন, ‘আইএস এবং আল কায়েদার মতো গোষ্ঠীগুলো তাদের এই যুদ্ধকে ইসলাম বনাম যুক্তরাষ্ট্র কিংবা ইসলাম বনাম পশ্চিমের মধ্যে যুদ্ধে পরিণত করতে চায়। এখন আমরা যদি সব মুসলমানকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করি তাহলে আসলে আমরা তাদের ফাঁদে পা দেব এবং তাদের কাজই করে দেব’।

প্রেসিডেন্ট ওবামা আরো বলেন, ‘আমরা এই যুক্তরাষ্ট্র চাইনা, যেখানে কোনো গণতান্ত্রিক মতবাদের প্রতিফলন হবে না। এটা আমাদেরকে কোনোভাবে অধিক নিরাপদ করবে না। এর ফলে আমরা পশ্চিমারা মুসলিমদের ঘৃণা করি বলে যে অপপ্রচার রয়েছে আইএসের তা আরো উসকানি পাবে’।

সূত্র : বিবিসি

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম /আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ