বুধবার, ০৪ মার্চ ২০২৬ ।। ১৯ ফাল্গুন ১৪৩২ ।। ১৫ রমজান ১৪৪৭

শিরোনাম :
নামাজ পড়া অবস্থায় শতবছর বয়সী মাদ্রাসা শিক্ষকের মৃত্যু জনগণের ভোগান্তির কারণ হলে ছাড় দেওয়া হবে না: গণপূর্তমন্ত্রী মহিলা বাস সার্ভিস চালুর উদ্যোগ বিআরটিসির এদেশে কুরআন শিক্ষায় কওমি মাদরাসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে: ধর্মমন্ত্রী মধ্যপ্রাচ্যের রুটে স্থগিত ফ্লাইটের রিফান্ড ও রি-বুকিং সুবিধা দিচ্ছে বিমান রেমিট্যান্স প্রবাহ আগের তুলনায় ১০১ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের কাছে সরাসরি নিন্দা ও প্রতিবাদের প্রত্যাশা ইরানের চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে প্রার্থীদের আপিলের সুযোগ ১০ মার্চ পর্যন্ত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য প্রধানমন্ত্রীর

ছয়জনের বিরুদ্ধে মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

anis-pic_131370 copyআওয়ার ইসলাম ডেস্ক: রাষ্ট্রধর্ম নিয়ে রিটকারীদের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা হয়েছে। আজ রোববার সুরেশ্বর দরবার শরিফের খলিফা মুফতি মাসুম বিল্লাহ বাদী হয়ে এ মামলা করেন।

মামলার ছয় জন আসামি হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আনিসুজ্জামান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি সিআর দত্ত, মাসিক সংস্কৃতির সম্পাদক বদরুদ্দিন ওমর, আইনজীবী সুব্রত চৌধুরী এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব বোরহান উদ্দিন খান জাহাঙ্গীর।

বাদী পক্ষের আইনজীবী পিকে আব্দুর রব জানান, ঢাকা মহানগর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাসুদ বাদীর জবানবন্দি গ্রহণের পর পরে আদেশ দেবেন

বাংলাদেশ দণ্ডবিধির ২৯৫ (ক) ধারায় প্রতিহিংসাবশত ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মে অবমাননা করা এবং ২৯৮ ধারার ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে আসামিদের বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।

আবেদনে বলা হয়, আসামিরা সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম বাদ দেওয়ার জন্য রিটে পক্ষভুক্ত হয়ে প্রতিহিংশাবশত ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্ম অবমাননা এবং ইসলাম ধর্মে বিশ্বাসীদের ধর্মীয় অনুভুতিতে আঘাত দিয়েছেন।

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ

 

anis-pic_131370 copy


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ