বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ।। ৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ৯ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মোহাম্মদপুরে রাহমানিয়া ছাত্র কাফেলার বইমেলা শুরু, কাল প্রাক্তনদের পুনর্মিলনী বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন আটক  ফেরদাউসুর রহমানকে হেনস্থাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় জমিয়ত ২০২৭ সালের হজযাত্রীদের টিকাদানে ৯০ কেন্দ্রের তালিকা প্রকাশ আগামী শুক্রবার হারামাইন শরিফাইনে জুমার ইমাম যাঁরা ঘুরতে বেরিয়ে কুরআনের সংস্পর্শে চীনা দম্পতির ইসলাম গ্রহণ কওমি মাদরাসার সমকালীন চ্যালেঞ্জ নিয়ে তরুণ আলেমদের মতবিনিময় আল্লাহ ও রাসূলের হুকুমের জন্য জীবন দিতেও প্রস্তুত: ধর্মমন্ত্রী এমপিদের নির্বাচনি এলাকায় সক্রিয় হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ইমাম-মুয়াজ্জিনদের ভাতা নিয়ে প্রতারণা, সতর্ক করল ইসলামিক ফাউন্ডেশন 

আল কায়েদার নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Mahmuda-Khanom-mituআওয়ার ইসলাম ডেস্ক: পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যার নিন্দা জানিয়েছে আল-কায়দা ভারতীয় উপমহাদেশ (একিউআইএস) শাখা। আজ শনিবার তথ্যটি জানিয়েছে পর্যবেক্ষণকারী ওয়েবসাইট সাইট ইন্টেলিজেন্স গ্রুপ।

সাইটের খবরে উল্লেখ করা হয় একিউআইএসের কথিত বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম এক বিবৃতিতে এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বলেছে, ইসলামে এটি গর্হিত কাজ। এ ধরণের হত্যাকাণ্ড ইসলামে সমর্থিত নয়।
পুলিশ কর্মকর্তা বাবুলের জঙ্গিবিরোধী ভূমিকার জন্যই তার স্ত্রীকে হত্যা করা হয়ে থাকতে পারে এমন ধারণার ওপর ভিত্তিতেই এখন পর্যন্ত এই হত্যাকাণ্ডের তদন্ত করছে পুলিশ।

গত রোববার ৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নিহত হন পুলিশ কর্মকর্তা বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু।

 

আওয়ার ইসলাম ২৪ ডটকম / এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ