সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ ।। ২৯ ভাদ্র ১৪৩৩ ।। ৩ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামি বইমেলায় প্রথমবার স্থান পেল ‘শাপলা কর্নার’  স্পেনে বাংলাদেশ খেলাফত মজলিসের সিরাতুন্নবী (সা.) মাহফিল অনুষ্ঠিত ইবতেদায়ি ৫ম ও দাখিল ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল ক্যানসারে মারা গেলেন তরুণ আলেম মো. জুনায়েদ আল হাবিব কুমিল্লায় বাস-ড্রাম ট্রাকের সংঘর্ষ, আহত ৩০ ইসলামী ছাত্রসমাজের নতুন সভাপতি অলিউল্লাহ আরজু, মহাসচিব ঈসা খান ঢাকায় হেফাজতের জরুরি সভা, সম্পত্তি হস্তান্তর আইন সংশোধনের দাবি ‘নারীর অধিকারকে রাজনৈতিক হাতিয়ার করা হলেও প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হয়নি’ ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট নিয়ে কওমি ছাত্র ঐক্য পরিষদের সঙ্গে সমঝোতা সোমালিয়ার শীর্ষ আলেমদের সঙ্গে রাবেতার মহাসচিবের বৈঠক

‘ভারত মুসলিমের দেশ’ সাধ্বীকেই দেশ ছাড়তে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

indiaআওয়ার ইসলাম ডেস্ক : অল ইন্ডিয়া মজলিশ-ই ইত্তেহাদুল মুসলেমিন নেতা শাদাব চৌহান বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচিকে ভারত ছাড়ার পরামর্শ  দিয়েছেন। এর আগে সাধ্বী ঘোষণা দিয়েছিলেন মুসলিকে ভারত থেকে তাড়ানোর সময় হয়েছে। এর জবাবেই এক বিবৃতিতে শাদাব ওই পরামর্শ  দেন।

শাদাব চৌহান বেশ জোর গলায় বলেছেন, সাধ্বী প্রাচি কান খুলে শুনুন, ভারত যেদিন মুসলিম মুক্ত হয়ে যাবে সেদিন মানব মুক্ত ভারত হয়ে যাবে। আমাদের দেশের উন্নতির বুনিয়াদ হল মুসলিম।ভারত মুসলিমেরই দেশ।

তিনি আরো বলেন, সাধ্বী প্রাচি যদি মুসলিম মুক্ত ভারত চান তাহলে তিনি ভারতকে ধ্বংস করার স্বপ্ন দেখছেন। ভারতের অস্তিত্ব ততক্ষণ কায়েম আছে, যতক্ষণ ভারতের ভেতরে মুসলিম আছে। যেদিন ভারত থেকে মুসলিম শেষ হয়ে যাবে সেদিন ভারতের অস্তিত্বও শেষ হয়ে যাবে। কারণ, স্বাধীন ভারতের জন্য ওলামায়ে-কেরাম নিজেদের জীবন কুরবানি দিয়েছিলেন। যদি কেউ মুসলিমদের সঙ্গে থাকতে না পারে তাহলে এই দেশ ছেড়ে সাগরে অথবা অন্য কোথাও বসতি স্থাপন করতে পারেন। ভারতে এ ধরনের লোকের কোনো প্রয়োজন নেই।

শাবাদ চৌহানের এ বিবৃতি নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এর আগে একইভাবে সাধ্বী প্রাচির বক্তব্যও বিতর্কিত হয়েছে সারা ভারতে। সেটি মুসলিম ছড়িয়ে অন্যদের মধ্যেও। কারণ তিনি তার বক্তব্যে কংগ্রেসকে উল্লেখ করে বলেছিলেন, আমরা কংগ্রেসমুক্ত ভারত তৈরি করেছি।

বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচির আগে অবশ্য ‘হিন্দু মহাসভা’র পক্ষ থেকেও ‘ইসলাম মুক্ত ভারত’ অভিযান চালানোর কর্মসূচি হাতে নেয়া হয়।

আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম / আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ