শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা

সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করছেন নওয়াজ শরিফ: ইমরান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পাকিস্তানি সেনাবাহিনীর ভাবমূর্তি দেশবাসীর সামনে নষ্ট করছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ।

গতকাল শনিবার (১৭ অক্টোবর) এই অভিযোগ করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।

এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) গুর্জনওয়ালায় সরকার বিরোধী পিএমএল-এর মিছিলে লন্ডন থেকে ভিডিও বার্তায় নওয়াজ শরিফ অভিযোগ করেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী কারসাজি করে ইমরানের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়েছে।

তার প্রতিক্রিয়ায় শনিবার ইমরান বলেন, যেখানে পাকিস্তানি সেনারা শত্রুদের গুলিতে, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মারা যাচ্ছেন, সেখানে এভাবে সেনাবাহিনীর সম্পর্কে মন্তব্য করে সেনাবাহিনীর ছবি জনগণের সামনে কালিমালিপ্ত করছেন নওয়াজ।

উল্লেখ্য, বিরোধীদর সঙ্গে হওয়া সাম্প্রতিক বৈঠক পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়জ হামিদ স্পষ্ট জানান, রাজনীতিতে যেন সামরিক বাহিনীকে না জড়ানো হয়।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ