মঙ্গলবার, ০৪ আগস্ট ২০২৬ ।। ১৯ শ্রাবণ ১৪৩৩ ।। ২১ সফর ১৪৪৮

শিরোনাম :
২০২৫ সালে আন্তর্জাতিক পর্যটক গ্রহণকারী শহরগুলোর তালিকায় মক্কা পঞ্চম, মদিনা সপ্তম লেবাননে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ও ফসফরাস বোমা হামলা গুম প্রতিরোধ আইন মন্ত্রিসভায় অনুমোদন ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ নিহত ২ ড. ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে চায় না জমিয়ত যমুনায় গোসল করতে নেমে নিখোঁজ ২ স্কুলছাত্র ‘জুলাই গণঅভ্যুত্থান ছিল জালেমের বিরুদ্ধে মজলুমের ন্যায়সংগত সংগ্রাম’ চট্টগ্রামের বন্যাকবলিত ৩ উপজেলা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী এবার দক্ষ ইসলামি গবেষক তৈরির উদ্যোগ আস-সুন্নাহর, দিনব্যাপী কর্মশালা ২২ আগস্ট দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ

তিতাসের তদন্ত প্রতিবেদন বানোয়াট ও মিথ্যা: মসজিদ কমিটির দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নারায়ণগঞ্জে মসজিদ বিস্ফোরণের ঘটনায় তিতাসের তদন্ত প্রতিবেদন সম্পূর্ণ বানোয়াট ও মিথ্যা দাবি করেছে মসজিদ কমিটির সভাপতি ও স্থানীয়রা।

তদের দাবি, মসজিদের নিজস্ব কোনো গ্যাস লাইন না থাকলেও মসজিদে গ্যাস প্রবেশ করে উত্তর পাশের লাইন দিয়ে। লাইন মেরামতের জন্য তিতাসে যোগাযোগ করা হলে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করে সংস্থাটি। মসজিদ কমিটি বিষয়টি মুসল্লিদের কাছে তুলে ধরলে অনেকে টাকা দিতেও শুরু করেন। কিন্তু টাকা যোগাড় না হওয়ায় লাইন মেরামত করা যায়নি বলে দাবি মসজিদ কমিটির।

তবে একটি বিদ্যুৎ লাইন থাকলেও রোজার মাসে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পেতে একটি অবৈধ সংযোগ নেয়ার কথা স্বীকার করেছে কমিটি। এছাড়া মসজিদ নির্মাণের পরেই গ্যাস লাইন বসানো হয় দাবি করে কমিটি।

এলাকাবাসী বলছেন, কাজ করতে টাকা লাগবে তো আপনারা সাহায্যের হাত বাড়ান। তখন আমি ১৫০০ টাকা দিছি। লাইনের লিকেজগুলো ৫০ হাজার টাকা লাগবে তো আমরা যে যা পারছি দিছি। পাইপটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে অনেক বছর ধরে, এটা মাটিতে পড়ে থাকতে থাকতে ৬টা লিকেজ হয়েছে, লিকেজ হয়ে মসজিদের ভেতর প্রবেশ করেছে তারপর এই দুর্ঘটনা ঘটেছে। আমাদেরকে কে দায়ী করবে? মসজিদের নিচে গ্যাস পাইপ ছিলো না এখনও নাই, প্রমাণ করে দেখাইতে পারবে না। হ্যাঁ, মসজিদের পাশ দিয়ে গেছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ