বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬ ।। ৪ আষাঢ় ১৪৩৩ ।। ৩ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ছাত্র জমিয়ত বাংলাদেশ: ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটির অনুমোদন মসজিদে নববিতে আপনিও সংগ্রহ করতে পারেন বিনামূল্যে কুরআন  ইসলামাবাদে সমাঝোতা স্মারকে স্বাক্ষর করলেন ট্রাম্প ও মাসুদ পেজেশকিয়ান ময়মনসিংহে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে প্রার্থী দেবে খেলাফত মজলিস ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলা জামায়াত এমপির সেই বাবা এখনো জীবিত! হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হচ্ছে দেশের প্রধান রুটে বৈদ্যুতিক ট্রেন চালুর ঘোষণা সরকারের সীমান্তের স্পর্শকাতর এলাকায় কাঁটাতারের বেড়া দেবে বাংলাদেশ বাংলাদেশে আশ্রয় নেওয়া ২ লাখ ৮৩ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার

শীঘ্রই হেফজখানার কেন্দ্রীয় পরীক্ষা: বেফাক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: একমাস হলো খুলেছে দেশের হেফজ বিভাগ। গত মাসের ১২ জুলাই থেকে খোলার সরকারি অনুমতি পেয়েছে এ বিভাগ। আজ আগস্টের ১২ তারিখ। করোনাভাইরাস সংক্রমণের কারণে বন্ধ হওয়ার দীর্ঘদিন পর দেশের শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে প্রথম কোনো বিভাগ খুলে দিয়েছে সরকার। স্বাস্থ্যবিধি মেনেই ক্লাস চলছে এ বিভাগে। চলতি মাসের ১ তারিখে ঈদুল আজহা অনুষ্ঠিত হওয়ায় ক্লাস বন্ধ ছিলো কিছুদিন। ঈদের চার পাঁচদিন পর থেকে আবারও চালু হয়েছে দেশের হেফজখানাগুলো।

সাধারণত প্রতি বছর রমজানের আগেই বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড (বেফাক)-এর অধীনে হেফজ বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়। করোনা ভাইরাসের প্রকট থাকায় এ বছর যথাসময়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। ১২ জুলাই হেফজ বিভাগ খুলে দেয়ার পর থেকেই ছাত্র-শিক্ষকদের মাঝে আলোচনা চলছিলো কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নিয়ে। ঈদুল আজহা পরবর্তী সময়ে কেন্দ্রীয় পরীক্ষা বিষয়টির আলোচনা আরও ব্যাপক আকার লাভ করেছে। এদিকে মাদরাসা খোলার বয়স একমাস পেরিয়ে গেলেও এখনো ঘোষণা হয়নি কেন্দ্রীয় পরীক্ষার তারিখ।

এ বিষয়ে আওয়ার ইসলামকে বেফাকের সহকারী মহাপরিচালক ও সাময়িক নিয়োগপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা মুহাম্মদ যুবায়ের বলেন, ‘শীঘ্রই দেশের হেফজ বিভাগের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ ঘোষণা হবে। এ বিষয়ে আগামী সপ্তাহে বেফাক অফিসে ‘পরীক্ষা বিষয়ক’ এক বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে পরীক্ষার তারিখের ব্যাপারে সিদ্ধান্ত হবে। তখন এ বিষয়ে আমরা আপনাদের জানাতে পারবো।’

পরীক্ষার ধরনে কোন পরিবর্তন করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘দেশের বন্যা কবলিত এলাকাগুলো ছাড়া অন্যান্য এলাকার স্বাভাবিক হেফজখানার কেন্দ্রীয় পরীক্ষায় কোন পরিবর্তন আনা হবে না। আগের নিয়মেই অনুষ্ঠিত হবে।’

এদিকে হেফজখানাগুলো খুলে যাওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলছেন ছাত্রদের অভিভাবকগণ। তাদের ভাষ্য-‘দীর্ঘদিন ছুটি থাকার কারণে শিক্ষার্থীরা কুরআন হেফজ ভুলে যাচ্ছিলো। মাদরাসা খুলে যাবার কারণে ভুলে যাওয়ার বিপদ কেটেছে। নতুন করে আবার ছাত্ররা মনোযোগের সাথে পড়াশুনা করছে।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ