বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
কবে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তী সরকার, জানালেন প্রেস সচিব ৩০০ লোকের খাবারের আয়োজন করায় প্রার্থীকে জরিমানা নতুন চাঁদাবাজ ও দখলদাররাই বাংলাদেশের ‘নতুন জালেম’: নাহিদ ইসলাম রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী মসজিদের ইমাম পরিচয়ে খ্রিস্টান ধর্মের প্রচারণা, গ্রেফতার-২ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ব্যতীত সম্ভব নয় : মাওলানা আবদুল কাইয়ূম জামায়াকে জিজ্ঞাসা করবেন স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল: মির্জা ফখরুল

বন্যার্তদের মাঝে কওমী ছাত্র ফোরামের কোরবানির গোশত ও ঈদ প্যাকেজ বিতরণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বেলায়েত হোসাইন: রাতের আঁধারে ঘুরে ঘুরে ফরিদপুরে সদর উপজেলার সাদিপুরে বন্যাকবলিত ও আশ্রয়হীন একশ’ পরিবারের মাঝে কোরবানির গরুর গোশত সহ বিশেষ ঈদ প্যাকেজ প্রদান করেছে বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম।

ঈদুল আযহার দিন শনিবার সন্ধ্যা হতে গভীর রাত পর্যন্ত তারা ঘুরে ঘুরে বন্যাদুর্গত পরিবারের হাতে কোরবানির গোশতসহ ঈদের এই বিশেষ প্যাকেজ তুলে দেন।

এসময় কওমী ছাত্র ফোরামের কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব হাফেজ জামিল সিদ্দিকী, কেন্দ্রীয় সদস্য মুফতি হাবিবুর রহমান, মাওলানা আনিসুর রহমান, তাকওয়া ফাউন্ডেশনের ফরিদপুরে জেলার প্রধান দ্বায়িত্বশীল মুফতি সৈয়দ মুস্তাফিজুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিষ্ঠাতা ও সদস্য সচিব হাফেজ জামিল সিদ্দিকী জানান, বাংলাদেশ কওমী ছাত্র ফোরাম জাতীয় পর্যায়ের একটি সম্পূর্ণ অরাজনৈতিক ছাত্র সংগঠন। রাজধানী ঢাকাসহ সারাদেশে পর্যায়ক্রমে তারা এসব মানবিক কার্যক্রম পরিচালনা করবেন। এজন্য সকলের দোয়া কামনা করেন তারা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ