শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৮ শাবান ১৪৪৭

শিরোনাম :
গুলশানে পুলিশের এডিসিকে মারধর, গ্রেপ্তার ৫ ফেব্রুয়ারির প্রথম ৪ দিনে রেমিট্যান্স এলো ৬ হাজার ১৭৩ কোটি টাকা যমুনার সামনে দাবি আদায়ে ‘অনড়’ ইনকিলাব মঞ্চের সদস্যরা ত্রাণ নয়, কুশিয়ারা নদী ভাঙন থেকে মুক্তি চাই: মুসলেহ উদ্দীন রাজু বন্দর অচল রাখা জাতীয় বাণিজ্যে মহাবিপর্যয় সৃষ্টি করতে পারে আমির হামজার ভেরিফায়েড ফেসবুক পেজ অপসারণ করল মেটা আলেমরা সংসদে গেলে দেশ ও জাতি নিরাপদ থাকবে : মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী নারায়ণগঞ্জ-২: বিএনপি প্রার্থীকে নিরাপত্তা দেওয়ার নির্দেশ ইসির ১ ঘণ্টার মধ্যে প্রধান উপদেষ্টার বার্তা চায় ইনকিলাব মঞ্চ ব্যালট বিপ্লবের মাধ্যমে রাজনীতি থেকে সন্ত্রাস-দুর্নীতিকে বিদায় করা হবে: আমিরে মজলিস

বুড়িগঙ্গায় লঞ্চডুবি মামলার প্রধান আসামী গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবির ঘটনায় মোট ৭ জনকে আসামী করে মামলা করেছিল পুলিশ। প্রধান আসামী ছিলেন ময়ূর-২ লঞ্চের মালিক মোসাদ্দেক হানিফ সোয়াদ। গতকাল বুধবার গভীর রাতে তাকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে আটক করা হয়েছিল লঞ্চটির সুপারভাইজার আব্দুস সালামকে। আটক এই দুই জনের তথ্যের ভিত্তিতে খুব দ্রুত বাকি আসামীদের গ্রেফতার করা সম্ভব, বলছেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা।

গত ২৯ জুন সকালে শ্যামবাজার এলাকা সংলগ্ন বুড়িগঙ্গা নদীতে বিশালাকার ময়ূর-২ লঞ্চের ধাক্কায় ডুবে যায় ছোট লঞ্চ মর্নি বার্ড। এ সময় লঞ্চটিতে প্রায় অর্ধশত যাত্রী ছিলেন। হাতে গোনা কয়েকজন সাতার কেটে তীরে চলে আসলে বাকিরা লঞ্চটির মধ্যে আটকা পড়ে মৃত্যুবরণ করেন। উদ্ধারকারী দল ৩৪টি মৃতদেহ উদ্ধার করে।

এ নিয়ে গঠিত তদন্ত কমিটি এটিকে স্রেফ দুর্ঘটনা বলতে নারাজ। তারা বলছেন, চলন্ত লঞ্চটি নতুন এক সহ-চালকের হাতে ছেড়ে দিয়েছিলেন আসল চালক। মর্নি বার্ড তার গতিতে ঠিকভাবেই চলছি। ময়ূর-২ নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ছোট দোতলা লঞ্চটিকে। মুহূর্তের মধ্যেই সেটা পানির নিচে তলিয়ে যায়।

এই ঘটনাকে ‘পরিকল্পিত’ হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ। এর পাশপাশি প্রত্যেক মৃতের পরিবারকে দেড় লাখ টাকা করে দেয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ