শনিবার, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২৪ মাঘ ১৪৩২ ।। ১৯ শাবান ১৪৪৭

শিরোনাম :
জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারেন : তারেক রহমান আওয়ামী কায়দায় পুলিশকে ব্যবহারের চেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ চট্টগ্রাম বন্দরের কার্যক্রম দ্রুত চালু করার আহ্বান ইউরোচ্যামের হাতপাখা বিজয়ী হলে কাউকে বাড়িছাড়া হতে হবে না: পীর সাহেব চরমোনাই বিজয়ী হলে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলব: ইসলামী আন্দোলন প্রার্থী ফিরোজ ইনকিলাব মঞ্চের সমাবেশে পুলিশি হামলার নিন্দা মাওলানা আজহারীর ইশরাককে বিজয়ী করতে আহ্বান পীর সাহেব মধুপুরের চার দফা দাবিতে ফের অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা যুক্তরাজ্যের ভিসা প্রসঙ্গে হাইকমিশনের নতুন বার্তা ভোট কেন্দ্র দখলে গেলে বঙ্গোপসাগরে নিক্ষেপ করা হবে: রেজাউল করীম

মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাঁচতে উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করছে ইরান। দেশটির প্রেসিডেন্ট ড. হাসান রুহানি এ সংক্রান্ত একটি ঘোষণা দিয়েছেন।

রোববার রাজধানী তেহরানের করোনা প্রতিরোধবিষয়ক সদর দফতরে অনুষ্ঠিত এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এ ঘোষণা দিয়েছেন।

তিনি বলেছেন, করোনা ভাইরাসের মহামারী কার্যকরভাবে মোকাবেলায় যেসব জায়গাকে উচ্চ ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করা হবে, সেসব স্থানে ৫ জুলাই থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হচ্ছে। যেসব জায়গায় জনসমাগম বেশি হয়, সেখানে অবশ্যই মাস্ক পরে যেতে হবে।

তিনি আরও বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই আমি বলছি যে, আমাদের দীর্ঘদিন ধরে করোনা ভাইরাসের সঙ্গে বসবাস করার মতো অবস্থা তৈরি করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখা হচ্ছে এই ভাইরাস প্রতিরোধ করার প্রধান উপায়। তাই লোকজনকে সেটি মানতে হবে।

রুহানি বলেন, করোনা ভাইরাস প্রতিরোধের দ্বিতীয় উপায় হচ্ছে মাস্ক পরা। সেই অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে এবং আগামী ৫ জুলাই থেকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হবে। তিনি বলেন, উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকাগুলোকে রেড জোন হিসেবে ঘোষণা করা হয়েছে এবং সবাইকে সংশ্লিষ্ট দিকনির্দেশনা মেনে চলতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ