শুক্রবার, ২১ আগস্ট ২০২৬ ।। ৫ ভাদ্র ১৪৩৩ ।। ৮ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী না দেওয়ার আহ্বান সম্মিলিত উলামা মাশায়েখ বাংলাদেশের ধুপখোলা মাঠে দিনব্যাপী সিরাতুন্নবী (সা.) মহাসম্মেলন আগামীকাল আল-আমিন—সবার বিশ্বাসের মানুষ নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানালেন ড. ইউনূস সারাদেশে টানা ৫ দিন বজ্রবৃষ্টির আভাস ‎আগামীকাল নগর সম্মেলন সফল করার আহ্বান ইসলামী আন্দোলনের মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি ঘোষণা করে প্রজ্ঞাপন ‘রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নিয়ে বিরোধীদল সংবিধানকে স্বীকৃতি দিয়েছে’ গ্যাস-বিদ্যুৎ-জ্বালানি সংকট নিরসনে কার্যকর পদক্ষেপের দাবি ইসলামী আন্দোলনের আওয়ার ইসলামের আয়োজনে হাতের লেখা প্রশিক্ষণ কোর্স শুরু কাল

ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ইরানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কাশেম সোলাইমানিকে হত্যার দায়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান। একইসঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন ইন্টারপোলে রেড নোটিশ জারি করা হয়েছে।

আজ সোমবার (২৯ জুন) ইরানের রাষ্ট্র পরিচালিত মিডিয়া তেহরানের কৌঁসুলির বরাত দিয়ে জানায়, জেনারেল সোলাইমানি হত্যার সাথে জড়িত ৩৬ জনকে চিহ্নিত করা হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই তালিকার শীর্ষে আছেন এবং তার বিরুদ্ধে মামলা চালানো হবে।

সুপ্রিম জুডিশিয়াল কর্মকর্তাদের সাথে বৈঠকের পর আল-কাসি মেহের বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও সামরিক কর্মকর্তাগণসহ অন্যান্য কর্মকর্তারা আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (আইএইএ) দ্বারা অভিযুক্ত হিসেবে চিহ্নিত হয়েছে।

গত কয়েক বছর ধরে আমেরিকা ও ইরান উত্তেজনা বাড়াতে ব্যস্ত ছিল। সর্বশেষ গত ৩ জানুয়ারি মার্কিন সেনারা ক্ষেপণাস্ত্র হামলা করে ইরানের কুদস বাহিনীর প্রধান মেজর জেনারেল কাশেম সোলাইমানিকে হত্যা করে।

এদিকে ২০১৫ সালে করা ইরান পারমাণবিক চুক্তির মেয়াদ অক্টোবরে শেষ হতে চলেছে। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র দুই বছর আগেই এ চুক্তি প্রত্যাহার করেছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ