সোমবার, ২৪ আগস্ট ২০২৬ ।। ৯ ভাদ্র ১৪৩৩ ।। ১১ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাদরাসা শিক্ষার কারিকুলাম যুগোপযোগী ও কর্মসংস্থানমুখী করার উদ্যোগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে ছেলেদের জন্যও উপবৃত্তির ভাবনা সরকারের বাইতুল মোকাররম প্রতিষ্ঠায় শামসুল হক ফরিদপুরীর অনন্য অবদান হেরা গুহার নিঃসঙ্গ ভাবনা বুলবুল হত্যা: সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ওসির সঙ্গে ইসলামী যুব আন্দোলনের সাক্ষাৎ দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি ঢাকা মেডিকেল এলাকার আশপাশ যেন গাঁজাখোর জোন: কে এম শরীয়তুল্লাহ জামেয়া দ্বীনিয়া দারুল আবরার মাদ্রাসার মুহতামিম মাওলানা হেলাল উদ্দিন আফতাবি-র ইন্তেকাল ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সঙ্গে আমীরে মজলিসের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ১ হাজার ২৩২

বন্ধ হয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের করোনা শনাক্তের ল্যাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আর্থিক সংকট, প্রশিক্ষিত জনবলের অভাব ও গবেষণাগারের যন্ত্রপাতি একাডেমিক কাজে ব্যবহারসহ নানা সীমাবদ্ধতার কারণে গত সোমবার (১ জুন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে (কারস) স্থাপিত করোনা শনাক্তের ল্যাব বন্ধ হয়েছে।

জানা যায়, গত ৫ মে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে করোনা পরীক্ষার জন্য ল্যাবের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মুহা. আখতারুজ্জামান। এতে প্রতিদিন প্রায় ৪০০ নমুনা পরীক্ষা করা যেতো। তবে ল্যাবটি পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থের যোগান দিতে পারছিলো না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো সহযোগিতা পাওয়া যায়নি।

এছাড়া ল্যাবের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে আনা হয়েছিল। ওইসব বিভাগের অভ্যন্তরীণ গবেষণার জন্য যেগুলো দীর্ঘমেয়াদে ব্যবহারের সুযোগ নেই। এছাড়া বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কাজও গত ৩১ মে থেকে সীমিত আকারে শুরু হয়েছে। এসব সীমাবদ্ধতার কারণে গত সোমবার বন্ধ করে দেয়া হয়েছে করোনা সনাক্তকরণ পরীক্ষা।

তবে ল্যাব বন্ধের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয়ের করোনা রেসপন্স টেকনিক্যাল কমিটি আগেই নিয়েছিল বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। তিনি বলেন, ‘তারা আগেই সিদ্ধান্ত নিয়েছিলো ৩১ মে পর্যন্ত এটা চলবে। এটি খুবই টেকনিক্যাল কাজ। ল্যাবের মেশিনগুলোও বিভিন্ন বিভাগ থেকে আনা হয়েছিলো।’

এর আগে, বিশ্ববিদ্যালয়ের করোনা রেসপন্স টেকনিক্যাল কমিটি ল্যাব বন্ধের বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দেয়। ওই চিঠিতে বিশ্ববিদ্যালয়ের সীমাবদ্ধতা, মন্ত্রণালয়ের অসহযোগিতা, পর্যাপ্ত যন্ত্রপাতি ও প্রশিক্ষিত জনবলের অভাবের কথা উল্লেখ করে কমিটি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ