শনিবার, ০১ আগস্ট ২০২৬ ।। ১৭ শ্রাবণ ১৪৩৩ ।। ১৮ সফর ১৪৪৮

শিরোনাম :
নিখোঁজের দুই দিন পর ব্রহ্মপুত্র থেকে বৃদ্ধের লাশ উদ্ধার কওমীপিডিয়ার তালিকায় দেশের শীর্ষ ৫ প্রভাবশালী আলেম আওয়ার ইসলামে শুরু হচ্ছে নিয়মিত আয়োজন ‘পেপসা নিবেদিত তারুণ্যের ভাবনা’ কলমাকান্দায় পানিতে ডুবে শিশুর মৃত্যু বাংলাদেশ খেলাফত মজলিসের শূরা অধিবেশনে ৯ দফা প্রস্তাব গৃহীত জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রস্তুতি সভা অনুষ্ঠিত আগস্টের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের দাবি গণভোটের রায় বাস্তবায়নে আন্দোলন আরও জোরদার হবে: আমিরে মজলিস হেজবুত তাওহীদ নিষিদ্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা হেফাজতের বিএনপি সরকার ব্যর্থ হলে পরিস্থিতি কঠিন হয়ে উঠবে: স্বাস্থ্যমন্ত্রী

রাঙ্গাবালীতে ১৫ দিন ধরে নিখোঁজ মাদরাসা ছাত্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ১৫ দিন ধরে নিখোঁজ রয়েছে মোঃ জিহাদ (১৪) নামের এক মাদরাসা ছাত্র। সে সাজির হাওলা আকবারিয়া দাখিল মাদরাসার অষ্টম শ্রেণির ছাত্র। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে রাঙ্গাবালী থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-৬৪৬) করেন জিহাদের বাবা হাবিব সরদার।

জিডিতে উল্লেখ করা হয়েছে, জিহাদ উপজেলার হরিদ্রাখালী গ্রামের নানা বাড়ি থেকে লেখাপড়া করে। গত ৫ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটায় সেই বাড়ি থেকে কাউকে কিছু না বলে বের হয়ে যায়। কিন্তু এখন (বৃহস্পতিবার) পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। খোঁজাখুঁজি অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে রাঙ্গাবালী থানার এএসআই (ডিউটি অফিসার) মোহাম্মদ আসাদ বলেন, নানা বাড়ি থেকে রাগ করে জিহাদ চলে যাওয়ার ঘটনায় তার বাবা একটি জিডি করেছে। আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ