বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী মসজিদের ইমাম পরিচয়ে খ্রিস্টান ধর্মের প্রচারণা, গ্রেফতার-২ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ব্যতীত সম্ভব নয় : মাওলানা আবদুল কাইয়ূম জামায়াকে জিজ্ঞাসা করবেন স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল: মির্জা ফখরুল পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান ‘প্রচলিত আইন দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারেনি সামনেও পারবেনা’ মাঘের বিদায় বেলায় গাছে গাছে আমের মুকুল

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে আবরারের হলের প্রভোস্টের পদত্যাগ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করলেন বুয়েটের শেরেবাংলা হলের প্রভোস্ট ড. জাফর ইকবাল। এই হলের আবাসিক ছাত্র ছিলেন আবরার ফাহাদ।

বুধবার দুপুর পৌনে তিনটার দিকে বুয়েট শিক্ষক সমিতির সভাপতি সংবাদ সম্মেলনে তার পদত্যাগের বিষয়টি জানানো হয়। সকালেই জাফর ইকবাল পদত্যাগপত্র জমা দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

আবরার হত্যার পর শিক্ষার্থীদের দশ দফা দাবি দিয়েছে যার মধ্যে হল প্রভোস্টের পদত্যাগের বিষয়টিও ছিল।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবরারের খুনিদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে, খুনিদের বিশ্ববিদ্যালয় থেকে ১১ অক্টোবরের মধ্যে আজীবন বহিষ্কার করতে হবে, আবরার হত্যা মামলার সব খরচ এবং ক্ষতিপূরণ বিশ্ববিদ্যালয়কে বহন করতে হবে, মামলা দ্রুতবিচার ট্রাইব্যুনালের অধীন স্বল্পতম সময়ে নিষ্পত্তি করতে হবে।

অবিলম্বে চার্জশিটের কপিসহ অফিসিয়াল নোটিশ দিতে হবে, বুয়েটে সাংগঠনিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে, আবাসিক হলগুলোতে র‌্যাগের নামে এবং ভিন্নমত দমানোর নামে নির্যাতন বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে, এ ধরনের ঘটনা প্রকাশে একটি কমন প্ল্যাটফর্ম ব্যবহার করতে হবে, নিরাপত্তার জন্য সব হলের উইংয়ের দুই পাশে সিসি ক্যামেরা বসাতে হবে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ